DSF NEWS
ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. কৃষি
  8. খেলা ধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. টেক রিলেট
  12. দুর্ঘটনার খবর
  13. ধর্ম ইসলামিক
  14. নারী ও শিশু
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নূরীয়া মিশনের উদ্যোগে আজমিরীগঞ্জের সুবিধাবঞ্চিত পরিবারের জন্য টিউবওয়েল প্রদান করা হয়েছে

DSF NEWS
DSF NEWS
এপ্রিল ১৪, ২০২৬ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জের শিবপাশা ইউনিয়নে সুবিধাবঞ্চিত একটি পরিবারের জন্য লন্ডন ভিত্তিক চ্যারিটি সংগঠন নূরীয়া মিশনের উদ্যোগে প্রেরিত টিউবওয়েল স্থাপনের কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর জানান গত ১২ ই এপ্রিল বিকাল ৩ ঘটিকার সময় শিবপাশা ইউনিয়নের ৫টি এলাকায় ৫ টি নির্মিত টিউবওয়েল এর কাজ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসি জহিরুল হক শাকিল।

এ সময় নূরীয়া মিশন হবিগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল, আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মহিবুর রহমান চৌধুরী, শাহ ওলিউল্লাহ হাফিজিয়া এতিম খানার সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, বিশিষ্ট মুরব্বি ঈমান আলী, শাহ জাহিনুর সহ শান্তিনগর এলাকার উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান চলাকালে টেলিকনফারেন্সের মাধ্যমে লন্ডন থেকে নূরীয়া মিশনের সভাপতি মাওলানা শাহ হালিম উদ্দিন নূরী এই প্রজেক্ট বাস্তবায়নে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং যারা অনুদান প্রদান করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে
সংগঠন এর আগামী দিনের পথচলায় সবার সহযোগিতা কামনা করেছেন।

প্রধান অতিথি সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসি জহিরুল হক শাকিল বলেন, নূরীয়া মিশনের কার্যক্রম সম্পর্কে আমি অনেক আগে থেকেই অবগত। আমি যখন লন্ডনে ছিলাম তখন থেকেই দেখে আসছি নূরীয়া মিশন বাংলাদেশের অবহেলিত জনগোষ্ঠীর জন্য কাজ করে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।