DSF NEWS
ঢাকাThursday , 2 April 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন-আদালত
  5. আনদোলন
  6. আন্তর্জাতিক
  7. আর্ন্তজাতিক
  8. উদ্ধার
  9. উদ্বোধন
  10. ক‌মি‌টি
  11. কৃষি
  12. খেলা
  13. খেলা ধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাজ্য নিউপোর্ট যুবলীগের উদ্দ্যোগে মহান স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

DSF NEWS
DSF NEWS
April 2, 2026 1:08 am
Link Copied!

সাজেল আহমেদ: যুক্তরাজ্য আওয়ামী যুবলীগ নিউপোর্ট শাখার উদ্দোগে গত ৩১ মার্চ মঙ্গলবার রাত ১১ ঘটিকায় স্থানীয় তারানা রেস্টুরেন্টে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার অঙ্গীকার নিয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী ডিনারপার্টি অনুষ্ঠিত হয়েছে।

নিউপোর্ট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রুউফ তালুকদার এর সভাপতিত্বে এবং নিউপোর্ট যুবলীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি রুহুল আমিন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য নিউপোর্ট আওয়ামীলীগের সভাপতি মুক্তিযুদ্ধের সংগঠক শেখ মোহাম্মদ তাহির উল্লাহ,
যুক্তরাজ্য নিউপোর্ট যুবলীগের উদ্দ্যোগে মহান স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ওয়েলস আওয়ামীলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রাক্তন ছাত্রনেতা আব্দুল মালিক, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, নিউপোর্ট আওয়ামী লীগ নেতা মোঃ নজরুল ইসলাম. ওয়েলস যুবলীগের সভাপতি ভিপি সেলিম আহমদ.নিউপোর্ট যুবলীগের সাবেক সভাপতি মুহিবুর রহমান মুহিব. ও নিউপোর্ট যুবলীগের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাক থেকে তেলাওয়াত করেন আনহার মিয়া,

এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন যুবনেতা সিতাব আলি, আনহার মিয়া, জয়নাল আবেদীন. সাবেক ছাত্রনেতা রাজিবুর রহমান, ব্যাবসায়ী রহিম বাবুল, আজর আলী, রিফাত আলী.সুয়েব হুসেইন, আবদুর রব মৌলা. আফতাব, বাবলু খান,রাজিবুর রহমান. ও আবুল কালাম সহ প্রমুখ নেতৃবৃন্দ।

ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ সহ সকল নিয়মতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারী সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নীরবতা পালন ও সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করেন অতিথিবৃন্দ ও সকল অংশগ্রহণকারীগন।

বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, ও আওয়ামীলীগ এক ও অভিন্ন,বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু মানে বাংলার মানচিত্র, মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদান,২ লক্ষ মা-বোনের আত্মত্যাগ, এবং বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বের বিনিময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে আমরা পেয়েছি একটি স্বাধীন ভূখণ্ড, একটি নিজস্ব মানচিত্র এবং লাল-সবুজের গর্বিত পতাকা বলে উল্লেখ করে বক্তারা ৭১ আমাদের অহংকার, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আমাদের অস্তিত্ব, এর সঠিক ইতিহাস আমাদের নব প্রজন্মের সামনে তুলে ধরার আহবান জানিয়েছেন।

আলোচনা সভায় বক্তারা বলেন- ২৬ শে মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয়, গৌরবোজ্জ্বল দিন।
১৯৭১ সালের এই দিনে পৃথিবীর মানচিত্রে যুক্ত হয়েছিল স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের নাম। এটি কেবল একটি রাষ্ট্রের জন্মদিন নয়—এটি একটি জাতির আত্মপরিচয় ফিরে পাওয়ার দিন, একটি দীর্ঘ সংগ্রামের চূড়ান্ত ঘোষণা।

সংবাদ প্রেরক ; সাজেল আহমেদ,
নিউপোর্ট, ওয়েলস ইউকে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।