DSF NEWS
ঢাকাSunday , 1 March 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. খেলা ধুলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জের শিবপাশায় নূরীয়া মিশনের রামাদান ফুড প্যাকেজ বিতরন

DSF NEWS
DSF NEWS
March 1, 2026 10:22 pm
Link Copied!

মকিস মনসুর: আর্তমানবতার সেবায় ও সমাজ উন্নয়নে এবং মানবতার কল্যাণে দেশে বিদেশে নূরীয়া মিশন প্রতিষ্ঠার পর থেকে নিষ্টা ও নিরলসভাবে কাজ করে চলছে। বিভিন্ন দুর্যোগে ত্রান বিতরণ এবং অসহায় নিডি ও হতদরিদ্র পরিবারকে অব্যাহত সহযোগিতা প্রদানের পাশাপাশি মাদ্রাসা ও এতিম খানা পরিচালনা এবং হাফিজ স্পনসর করা সহ বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে নূরীয়া মিশন কাজ অব্যাহত রেখে চলছে। ইদানীং গাম্বিয়ায় একটি মসজিদ করার প্রজেক্টের কাজ হাতে নেওয়া হয়েছে।

ইউকে বিডি টিভির চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর জানান এন টিভি ইউরোপের ফান্ড রাইজিং আপীলের মাধ্যমে কালেকশনকৃত বৃটেন প্রবাসীদের দানশীলদের প্রদত্ত অর্থায়নে প্রতিবছরের ন্যায় এবছরও নূরীয়া মিশনের উদ্যোগে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের নূরী নগর এলাকায় ২৬শে ফেব্রুয়ারি সকাল ১১ ঘটিকায় শাহ ওলিউল্লাহ হল রুমে ইফতার ও সেহরির খাদ্য সামগ্রীর ফুড প্যাকেজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

নূরীয়া মিশনের ভারপ্রাপ্ত সভাপতি ও শিবপাশা শাহ আব্দুল কুদ্দুস নূরী দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল এর সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্যসামগ্রী বিতরণ কালে বৃটেন থেকে টেলিকনফারেন্সে( অনলাইনে) সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন নূরীয়া মিশনের সভাপতি মাওলানা শাহ হালিম উদ্দিন নূরী।

পোগ্রামে প্রধান অতিথি হিসেবে মাওলানা ফরিদ আহমেদ ,ও বিশেষ অতিথি হিসেবে হবিগঞ্জ জেলা তালামীযের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মোব্বাশির আহমেদ, শাহ ওলিউল্লাহ হাফিজিয়া এতিম খানার সহ-সভাপতি তাহের মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,ও শাহিনুর মিয়া প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান পরিচালনা করেন নূরীয়া মিশনের সদস্য শাহ জাহিনুর, অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন শাহ ওলিউল্লাহ হাফিজিয়া এতিম খানার ছাত্র মোঃ আলামিন।
এবারকার পোগ্রামে প্রায় ৫০ টি পরিবারের মধ্যে চাউল, আলু, চিনি, পেঁয়াজ, তৈল, খেজুর দেওয়া হয় বলে নূরীয়া মিশনের ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল জানান, তিনি আরো বলেন খুব শীঘ্রই নূরীয়া মিশনের সহযোগিতায় টিউব ওয়েল বিতরন ও ফ্রি চক্ষু শিবির কার্যক্রম শুরু করা হবে। এ ছাড়াও নূরীয়া মিশনের সহযোগিতায় আগামী বুধবার মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে ১০০ টি পরিবারের মধ্যে অনুরূপ খাদ্য সামগ্রী বিতরণ করার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে সংগঠন এর পক্ষ থেকে জানানো হয়েছে

সংবাদদাতা: মকিস মনসুর, আল- মনসুর মিডিয়া,

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।