সাফওয়ান মনসুরঃ মৌলভীবাজার জেলা সদরের ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন অব ৬ নং একাটুনা ইউনিয়ন তথা সিপিএ ইউ সিক্স কর্তৃক আয়োজিত মেগা ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ সিজন ০৮ এর জমজমাট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৮ ফেব্রুয়ারি।কচুয়া ক্রিকেট গ্রাউন্ডে সকাল ১১ টায় সফলভাবে সম্পন্ন হয়েছে।

মৌলভীবাজার ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশনের মেগা ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী কচুয়া মাঠে অনুষ্ঠিত
উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দুই দল ইউ এল নাইট রাইডার্স ও এস এস সুপার কিংস প্রথমে টসে হেরে নাইট রাইডার্স দল নির্ধারিত ২০ ওভারে ১২৯ রানে অলআউট হয়ে যায় দলের পক্ষে আহনাফ বকশি একাই লড়াই করে অর্ধশত রান করেন পরবর্তীতে এস এস সুপার কিংস ব্যাটিং এ নেমে নাইট রাইডার্সের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে হিমশিম খাচ্ছিলেন দলের পক্ষে দলীয় অলরাউন্ডার রানা একাই লড়াই করে টান টান উত্তেজনার ম্যাচ ১ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়েন এস এস সুপার কিংস ।ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন এস এস সুপার কিংসের অলরাউন্ডার রানা । টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সামসুল খান, সেরা বোলার নির্বাচিত হন রাকিব রাজা,ও সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন সামসুল খান। টুর্নামেন্টের উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন রাকিব রাজা । এছাড়াও অনূর্ধ্ব ১৮ এর খেলোয়াড় নিয়ে চলা টুর্নামেন্ট ০২ এর চ্যাম্পিয়ন কিংস ইলেভেন বি এম ও রানার্স আপ এস টি টাইটান্স।

মৌলভীবাজার ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশনের মেগা ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী কচুয়া মাঠে অনুষ্ঠিত
ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন সিপিএ ইউ সিক্স এর সহ সভাপতি আলমগীর মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান ফয়েজ এর পরিচালনায় উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মুহিতুর রহমান হেলাল, একাটুনা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ রুমেন আলী, যুব সংগঠক আহমেদ আহাদ, সমাজসেবক ছালিকুল আলম টুকু, নুরুল ইসলাম নানু, মুজিবুর রহমান, সাহাদ আহমেদ, জুয়েল আহমেদ, দেলোয়ার হোসেন, নুরুল ইসলাম সারজুল,পারভেজ আহমেদ,শাহ গিয়াস আহমেদ, গিয়াস আহমেদ এছাড়াও সংগঠনের সহ সভাপতি মুজাহিদ আহমেদ,সহ সাধারণ সম্পাদক জাকির আহমেদ রুমন, মুরাদ আহমেদ,ট্রেজারার রাজন মিয়া, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক অদুদ আহমেদ মুফতি,সদস্য সচিব সৈয়দ আবেদ , মাজেদ ইমন, রকি,ফাহিম পিটি,সাকিব, জিলু,এমদাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিশেষভাবে উপস্থিত ছিলেন অনুর্ধ্ব ১৯ জাতীয় দলের দুই কৃতি খেলোয়াড় আল ফাহাদ ও ইমন। অনুষ্ঠান চলাকালে বৃটেন থেকে থেকে টেলিকনফারেন্সে অংশ নিয়ে বক্তব্য রাখেন সিপিএ ইউসিক্স এর উপদেষ্টা ইউকে বিডি টিভি ও কচুয়া আল- মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট এর ফাউন্ডার্স চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর ও টূর্নামেন্টের টাইটেল স্পন্সর সাব্বির করিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল মোসাব্বির করিম সাব্বির।
চ্যাম্পিয়ান, ও রানার্স আপ দলসহ অংশগ্রহণকারী প্রত্যেক দলকে ট্রপি, ক্রেষ্ট ও পুরুস্কার হাতে তুলে দেওয়া হয়েছে।
প্রতিবছরের মতো এবারও টুর্নামেন্ট ০১ ও ০২ এর টাইটেল স্পন্সর সাব্বির করিম ফাউন্ডেশন, টুর্নামেন্ট ০১ এর ১ম ও ২য় পুরস্কার প্রদান করেন সি পি এ ইউ সিক্স ইউ কে শাখা,
টুর্নামেন্ট ০২ এর ১ম পুরস্কার প্রদান করেন জনাব জুবেল খান ২য় পুরস্কার প্রদান করেন জনাব নাহেদুর রহমান ইউ কে, টুর্নামেন্ট ০১ ও ০২ এর ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দেন সুমন আহমেদ ইউ কে, এক্সসাইটিং প্লেয়ার পুরস্কার প্রদান করেন শাহ আলম ফ্রান্স প্রবাসী, ম্যাক্সিমাম সিক্স পুরস্কার প্রদান করেন স্মার্ট ডিজিটাল সাইন এছাড়াও দেশ ও প্রবাসের অনেকেই আর্থিকভাবে সহযোগিতা করেছেন সবাইকে সি পি এ ইউ সিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সিপিএ ইউসিক্স এর উপদেষ্টা একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশন ও কচুয়া আল- মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট এর ফাউন্ডার্স চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর ও টূর্নামেন্টের টাইটেল স্পন্সর সাব্বির করিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল মোসাব্বির করিম সাব্বির ও উপস্থিত অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে সি পি এ ইউ সিক্সের ৮ম আসরের শুরু থেকে ফাইনাল পর্যন্ত সুন্দর ও সফলভাবে পরিচালনা করার জন্য দায়িত্বশীল সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন অতীতের ধারাবাহিকতায় আগামীতেও টুর্নামেন্ট যাতে অব্যাহত থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করে বলেন অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আগামীতেও একাটুনা ইউনিয়নের দেশ ও প্রবাসে বসবাসরত প্রবাসী সবাইকে নিয়ে সুন্দর এই আয়োজন অব্যাহত রাখার আহবান জানিয়েছেন এবং ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন সিপিএ ইউ সিক্স এর সভাপতি মো: সিদ্দিকুর রহমান সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান ফয়েজ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক অদুদ আহমেদ মুফতি,সদস্য সচিব সৈয়দ আবেদ ,ও মোঃ রাজন মিয়া সহ কমিটির সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
পরিশেষে যুব সমাজকে মাধক থেকে মুক্ত রাখার জন্য এবং একাটুনা ইউনিয়নের যুব সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহবান জানান। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্তিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সমাপনী বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি আলমগীর মিয়া।

