মৌলভীবাজার জেলা প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পশ্চিমবাজার এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।আনন্দ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রহিম রিপন এবং আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।
ডিএসএফ/কা/ফ
Views:606
এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।