DSF NEWS
ঢাকাWednesday , 25 December 2024
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. খেলা ধুলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মরহুম তৌহিদুল ইসলাম চৌধুরী’র ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বার্ষিক দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ

DSF NEWS
DSF NEWS
December 25, 2024 12:27 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার,মোঃ আব্দুস সালাম: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীনাথপুর (ছলিমগঞ্জ)-এ তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে মরহুম তৌহিদুল ইসলাম চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বার্ষিক দোয়া মাহফিল এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

প্রধান শিক্ষক নিরঞ্জন দেবের সঞ্চালনায়, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি রুনা বেগম।

আলোচক এবং অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগি জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার সালাহ উদ্দিন, সেলিম আহমদ চৌধুরী সহযোগী অধ্যাপক সফাত আলী সিনিয়র মাদ্রাসা, মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমান আলী, প্রধান শিক্ষক শংকর দেবনাথ, প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী, প্রধান শিক্ষক আছমা বেগম, মোঃ আব্দুস সালাম সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ উপজেলা শাখা, এম এ ওয়াহিদ রুলু আহবায়ক কমলগঞ্জ প্রেসক্লাব, আহাদুজ্জামান আলম সদস্য সচিব কমলগঞ্জ প্রেসক্লাব, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুর রব শামীম, মাওলানা আব্দুল বাসিত সিদ্দিকুর রহমান চৌধুরী, সোহেল চৌধুরী, মহিবুল চৌধুরী, ও জিয়া উদ্দিন চৌধুরী পলাশ, সমরেন্দু সেন গুপ্ত বুলবুল, আফিকুল ইসলাম হেলাল, পিন্টু ঘোষ, এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা তাদের বক্তব্যে মরহুম তৌহিদুল ইসলাম চৌধুরীর স্মৃতিচারণ করেন, তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান। বক্তারা প্রতিষ্ঠাতা পরিবারের উদ্যোগে বিদ্যালয়টি সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত হওয়ার প্রশংসা করেন এবং এই মহতী উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে নতুন বছরের ক্যালেন্ডার এবং কলম বিতরণ করা হয়। সবশেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।