DSF NEWS
ঢাকাThursday , 7 November 2024
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. খেলা ধুলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বড়লেখায় বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালন

DSF NEWS
dsf news2
November 7, 2024 7:10 pm
Link Copied!

হানিফ পারভেজ,বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলসহ সহযোগি সংগঠনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৭ নভেম্বর) র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহিদ খানের সঞ্চালনায় র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন মিঠু।

অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান নছিব আলী, ময়নুল হক, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু,পৌর বিএনপির সাবেক সভাপতি ও বড়লেখা প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক আমিনা বেগম ডলি প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।