DSF NEWS
ঢাকাThursday , 10 October 2024
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. খেলা ধুলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

৬ হাজার কেজি ইলিশ কুলাউড়া দিয়ে ভারতে গেলো

DSF NEWS
dsf news2
October 10, 2024 2:25 pm
Link Copied!

জেলা প্রতিনিধিঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে দুই ধাপে ভারতে ৬ হাজার ১ শত ৭৫ কেজি ইলিশ মাছ রপ্তানি করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে ৩ হাজার ৪ শত ৫০ কেজি মাছ রপ্তানি করা হয়। এর আগে ৩০ সেপ্টেম্বর প্রথম ধাপে ২ হাজার ৭ শত ২৫ কেজি ইলিশ রপ্তানি করা হয়। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২০০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. মাহফুজ হোসেন বলেন, সরকার অনুমোদিত রপ্তানিকারক প্রতিষ্ঠান ফাটিয়া ইন্টারন্যাশনাল দুই ধাপে ৬ হাজার ১ শত ৭৫ কেজি মাছ রপ্তানি করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।