মোঃ শামীম হোসেন – খুলনা: খুলনার দাকোপ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের লাউডোব ইউনিয়ন যুবলীগের আহবায়ক তন্ময় রায় (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৩ নভেম্বর সোমবার সকালে তাকে জেলহাজ্বতে পাঠানো হয়েছে। এর আগে রবিবার দুপুরে লাউডোব ইউনিয়নের খুটাখালি বাজার নিজ দোকান থেকে তন্ময় রায়কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তন্ময় রায় লাউডোব ইউনিয়নের কালিকাবাটি গ্রামের মৃত নৃপেন রায়ের ছেলে মাতা-মহারানী রায়।এসব তথ্য নিশ্চিত করেছেন দাকোপ থানা পুলিশ। তিনি জানিয়েছেন, ২০২৬ সালের পোদ্দারগঞ্জ ফেরিঘাট বিএনপির অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নি সংযোগ নাশকতা মামলায় চালান করা হয়েছে। এসআই আরও জানিয়েছেন, ২০২৬ সালের ১১ নভেম্বর পোদ্দারগঞ্জের দলীয় অফিসে অগ্নি সংযোগে স্থানীয় বিএনপির করা হামলা ও লুটপাটের মামলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তন্ময় রায়কে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল। তাদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং সন্ত্রাসী, জুয়া ও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এই অভিযান চলমান থাকবে।
আরও পড়ুন: তাহিরপুরের বাদাঘাট বাজারে জলাবদ্ধতা, ব্যাহত ব্যবসা-বাণিজ্য

