আজকের সর্বশেষ সবখবর

কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন

DSF NEWS
DSF NEWS
November 21, 2026 8:30 pm
Link Copied!

আমির হোসাইন স্টাফ রিপোর্টার: কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা সালমান আহমদ সুজন। আগামী ২১ নভেম্বর ২০২৬ ইং তারিখে জেলা পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে কওমী ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে তাঁকে এ দায়িত্বে অন্তর্ভুক্তির বিষয়ে সম্মতি জানানো হয়।

মাওলানা সালমান আহমদ সুজন বর্তমানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরে দ্বীনি, সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

তাঁর এ মনোনয়নে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তিরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, তাঁর অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও কর্মতৎপরতা কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা শাখার কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।

নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্য মাওলানা সালমান আহমদ সুজন তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সকলের দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: কুড়িগ্রামে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৬ তম বার্ষিক সভা

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।