আজকের সর্বশেষ সবখবর

মোংলায় যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত: সশস্ত্র বাহিনী দিবসে মোংলায় জনসাধারণের জন্য উন্মুক্ত যুদ্ধজাহাজ ‘বিজয়’

DSF NEWS
DSF NEWS
November 21, 2026 6:09 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনা: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাগেরহাটের মোংলায় জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা ‘বিজয়’। শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত দিগরাজ নৌবার্থে যুদ্ধজাহাজটি পরিদর্শনের সুযোগ পান সাধারণ মানুষ। যুদ্ধজাহাজটি একনজর দেখতে শিশু-কিশোর, শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী মানুষের ভিড় জমে।

মোংলায় যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র

মোংলায় যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র

দর্শনার্থীরা যুদ্ধজাহাজের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। জাহাজের অস্ত্র ও সরঞ্জাম, পরিচালন ব্যবস্থা, নৌসদস্যদের দায়িত্ব এবং দেশের সমুদ্রসীমা সুরক্ষায় নৌবাহিনীর ভূমিকা সম্পর্কে জানার সুযোগ পান তাঁরা। অনেকের কাছে যুদ্ধজাহাজটি কাছ থেকে দেখার অভিজ্ঞতা ছিল একেবারেই নতুন। বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে ছিল ব্যাপক কৌতূহল ও উৎসাহ। যুদ্ধজাহাজ পরিদর্শনে আসা দর্শনার্থীরা জানান, বই ও টেলিভিশনে যুদ্ধজাহাজ দেখলেও সরাসরি এত কাছ থেকে দেখার সুযোগ আগে হয়নি।

মোংলায় যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র

মোংলায় যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র

জাহাজের ভেতরের বিভিন্ন কার্যক্রম, নৌসদস্যদের দায়িত্ব ও দেশের জলসীমা নিরাপদ রাখতে তাঁদের ভূমিকা সম্পর্কে জানতে পেরে তাঁরা আনন্দিত। এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, সশস্ত্র বাহিনী সম্পর্কে আগ্রহ এবং দেশের নিরাপত্তায় বাহিনীর অবদান সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়েছে বলেও মনে করেন তাঁরা। বানৌজা ‘বিজয়’-এর অধিনায়ক কমান্ডার ফয়সল আহমেদ বলেন, “সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সাধারণ মানুষের জন্য যুদ্ধজাহাজটি উন্মুক্ত রাখার মূল উদ্দেশ্য হলো নৌবাহিনীর কার্যক্রম, সক্ষমতা ও দেশের সমুদ্রসীমা রক্ষায় নৌসদস্যদের দায়িত্ব সম্পর্কে জনগণকে ধারণা দেওয়া। বিশেষ করে নতুন প্রজন্ম যেন নৌবাহিনী সম্পর্কে জানতে পারে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর অবদান উপলব্ধি করতে পারে, সে লক্ষ্যেই এ আয়োজন।”

 

এদিকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বাংলাদেশ নৌবাহিনী। সকালে নৌবাহিনীর মসজিদগুলোতে বাদ ফজর শহীদদের আত্মার মাগফেরাত, দেশের সুখ-সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া দিবসটির তাৎপর্য তুলে ধরে নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটিতে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানের ওপর নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। নৌবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আয়োজন করা হয় রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

 

উল্লেখ্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের অসামান্য অবদান ও আত্মত্যাগের স্মৃতিকে ধারণ করে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে মোংলায় যুদ্ধজাহাজ ‘বিজয়’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখার মধ্য দিয়ে নৌবাহিনীর সঙ্গে সাধারণ মানুষের সরাসরি পরিচিতি ও সম্পৃক্ততার সুযোগ সৃষ্টি হয়।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: লন্ডনে ১৬তম এশিয়ান কারি এওয়ার্ডস ও গালা ডিনারপার্টি সফলভাবে সম্পন্ন

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।