আজকের সর্বশেষ সবখবর

ফেসবুক পোস্টে রাজনীতি ছাড়ার ঘোষণা ইনসান বেপারীর, ১১ আগস্ট থেকেই রাজনীতির বাইরে

DSF NEWS
DSF NEWS
November 19, 2026 8:58 pm
Link Copied!

মোঃ লুৎফর রহমান, মাদারীপুর প্রতিনিধি: ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডি থেকে পোস্ট দিয়ে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মাদারীপুরের কালকিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম মিনাজদী গ্রামের বাসিন্দা মোঃ ইনসান বেপারী।

নিজের ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ২০২৬ সালের ১১ আগস্ট থেকেই তিনি রাজনীতি থেকে বিদায় নিয়েছেন। তবে ভয়ে রাজনীতি ছেড়েছেন—এমন ধারণা সঠিক নয় বলে পোস্টে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি। যারা তাঁকে ভয়ে দল ছেড়ে চলে গেছেন বলে মনে করছেন, তাঁদের উদ্দেশ্যেও বিষয়টি স্পষ্ট করেন ইনসান বেপারী।

জানা যায়, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি। রাজনৈতিক জীবনে তিনি কালকিনি উপজেলা জিয়া মঞ্চের সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এর আগে নিজের গর্ভধারিণী মায়ের নির্দেশনায় বিএনপির সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি।

তাঁর এ ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততার ইতি টানার বিষয়টি ফেসবুক পোস্টের মাধ্যমে প্রকাশ্যে এসেছে।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে

আরও পড়ুন: চাটখিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার ফ্যামিলি কার্ড এর তথ্য সংগ্রহ শুরু

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে [email protected]এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।