আজকের সর্বশেষ সবখবর

জেজেএস ও দাকোপ উপজেলা জলবায়ু শিশু ফোরামের উদ্যোগে ঝুঁকিপূর্ণ সাইক্লোন শেল্টার পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত

DSF NEWS
DSF NEWS
November 18, 2026 8:56 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনাঃ ১৮ নভেম্বর বুধবার ২০২৬ তারিখ বেলা ৩ টায় খুলনা জেলার দাকোপ উপজেলার কামারখোলা ইউনিয়নের জে. পি. মাধ্যমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে জাগ্রত যুব সংঘ (জেজেএস) এবং দাকোপ উপজেলা জলবায়ু শিশু ফোরামের উদ্যোগে একটি যৌথ পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এসময় উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোহেল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ, ইউপি চেয়ারম্যান মোঃ নুর হোসেন, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীম হোসেন, প্রধান শিক্ষক এস এম আবদুল হান্নান। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সিপিপি প্রতিনিধি, স্থানীয় জনগোষ্ঠী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে জলবায়ু শিশু ফোরামের সদস্যরা বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারটির বর্তমান অবস্থা এবং দুর্যোগকালীন সময়ে আশ্রয় গ্রহণকারী মানুষের নিরাপত্তা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার বিভিন্ন সীমাবদ্ধতা তুলে ধরেন। তারা জানান বিদ্যালয়টি একটি পুরোনো দ্বিতল ভবন হওয়ায় ভবনের দেয়াল ও ছাদের বিভিন্ন অংশ বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

 

ফলে ঘূর্ণিঝড় ও অন্যান্য দুর্যোগের সময় এখানে আশ্রয় গ্রহণকারী মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। শিশু ফোরামের সদস্যরা বিশেষভাবে উল্লেখ করেন সাইক্লোন শেল্টারটিতে নারী ও কিশোরীদের জন্য পর্যাপ্ত ও স্বাস্থ্যসম্মত পৃথক টয়লেট, নারীদের নিরাপদে অবস্থানের জন্য আলাদা জায়গা এবং মায়েদের জন্য বেবি ফিডিং কর্নারের ব্যবস্থা নেই। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের সহজে প্রবেশ ও চলাচলের জন্য পর্যাপ্ত উপযোগী অবকাঠামো এবং প্রয়োজনীয় সুবিধার অভাব রয়েছে। এসব সীমাবদ্ধতার কারণে দুর্যোগকালীন সময়ে শিশু, নারী, নবজাতক, প্রতিবন্ধী ব্যক্তি ও অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এ সময় শিশু ফোরামের সদস্যরা তাদের দাবিগুলো তুলে ধরে বলেন সাইক্লোন শেল্টারটি নিরাপদ ও শিশু, নারী এবং প্রতিবন্ধীবান্ধব করতে জরুরি ভিত্তিতে ভবনের কাঠামোগত নিরাপত্তা যাচাই ও প্রয়োজনীয় সংস্কার করতে হবে।

 

পাশাপাশি নারী ও পুরুষের জন্য পৃথক স্বাস্থ্যসম্মত টয়লেট, নারীদের জন্য আলাদা নিরাপদ অবস্থানের জায়গা, বেবি ফিডিং কর্নার এবং প্রতিবন্ধী ব্যক্তিদের উপযোগী প্রবেশপথ ও চলাচলের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যৌথ পরিদর্শনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রাম (সিপিপি)-এর প্রতিনিধি, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। তারা শিশুদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং সাইক্লোন শেল্টারটির বিদ্যমান সমস্যা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে ভবনটির নিরাপত্তা যাচাই, প্রয়োজনীয় সংস্কার এবং দুর্যোগকালীন আশ্রয়গ্রহণকারীদের জন্য মৌলিক সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনায় বক্তারা বলেন সাইক্লোন শেল্টার শুধু দুর্যোগের সময় আশ্রয় নেওয়ার স্থান নয়; এটি নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধীসহ সব মানুষের জীবন, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো। তাই সাইক্লোন শেল্টারগুলোকে নিরাপদ, স্বাস্থ্যসম্মত, অন্তর্ভুক্তিমূলক ও শিশু-বান্ধব করে গড়ে তোলা অত্যন্ত জরুরি।

 

এ ক্ষেত্রে শিশুদের সরাসরি অংশগ্রহণ এবং নিজেদের এলাকার সমস্যা ও প্রয়োজনীয়তা তুলে ধরার উদ্যোগ প্রশংসনীয়।উল্লেখ্য, জাগ্রত যুব সংঘ (জেজেএস) KNH ও BMZ-Germany-এর সহযোগিতায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ১০টি উপকূলীয় উপজেলা এবং খুলনা শহর এলাকায় শিশুদের কণ্ঠস্বর ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে “Strengthening Children’s Voice and Leadership in Addressing Climate Change and Disaster Risk in Bangladesh” প্রকল্পটি বাস্তবায়ন করছে।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: নরসিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মিজানুর রহমান সোহেল

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

আরও পড়ুন: রামপালে আইনশৃঙ্খলা সভায় কঠোর হুসিয়ারি ; নাশকতার চেষ্টা করলেই ব্যাবস্থা

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে [email protected]এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।