আজকের সর্বশেষ সবখবর

যাদুকাটা নদীর তীর কাটার গডফাদার ২৯ মামলার পলাতক আসামি ‘রানু মেম্বার’ গ্রেফতার

DSF NEWS
DSF NEWS
November 17, 2026 5:22 am
Link Copied!

মির হোসেন স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির মূল হোতা (‘গডফাদার’) এবং ২৯টি মামলার পলাতক আসামি মো. রানু মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ।

‎​আজ সোমবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ঘাগটিয়া এলাকা থেকে তাহিরপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

‎​পুলিশ সূত্রে জানা যায়, রানু মেম্বারের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মোট ২৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে ঘাগটিয়া এলাকা থেকে আটক করতে সক্ষম হয়।

‎​এদিকে, যাদুকাটা নদীর তীর কাটা চক্রের মূল হোতা রানু মেম্বার গ্রেফতার হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে তার প্রধান সহযোগী ও ছোট ভাই রুবেল ও গরকাঠি গ্রামের শফিক সর্দার ও কিরণ সর্দার।

‎

‎​স্থানীয় পরিবেশকর্মী ও এলাকাবাসী এই গ্রেফতারে সন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, রানু মেম্বারের মতো প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে অবাধে যাদুকাটা নদীর তীর কেটে পরিবেশ ধ্বংস করে আসছিল। নদী রক্ষা এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রানুর ছোট ভাই রুবেলসহ এই চক্রের অন্য সব সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

‎​তাহিরপুর থানার পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত রানু মেম্বারের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: টাকার বিনিময়ে ভোট বিক্রির কুফল তুলে ধরে রানীশংকৈলে সচেতনতামূলক প্রচারণা

আরও পড়ুন: খানকায়ে আহমদিয়া ট্রাস্টের ৫৫তম বিশেষ আধ্যাত্মিকতা কোর্স শুরু

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।