আজকের সর্বশেষ সবখবর

খানকায়ে আহমদিয়া ট্রাস্টের ৫৫তম বিশেষ আধ্যাত্মিকতা কোর্স শুরু

DSF NEWS
DSF NEWS
November 17, 2026 1:50 am
Link Copied!

শোয়েব হোসেনঃ ​দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আধ্যাত্মিকতাপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বিশেষ আধ্যাত্মিক প্রশিক্ষণ কার্যক্রম। ​পূর্ববর্তী কোর্সগুলোর ধারাবাহিকতায় গত ১৫ নভেম্বর ২০২৬, রোববার রাত সাড়ে ৮টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে খানকায়ে আহমদিয়া ট্রাস্টের ৫৫তম বিশেষ আধ্যাত্মিকতা কোর্স। আত্মশুদ্ধি ও অন্তরের জাগরণের উদ্দেশ্যে আয়োজিত এই ১০ দিনব্যাপী কোর্সে বাংলাদেশ ছাড়াও কুয়েত ও সুইডেন থেকে প্রবাসী ও আগ্রহী অংশগ্রহণকারীরা ভার্চুয়ালি ও সশরীরে যুক্ত হয়েছেন। এবারের আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ‘ব্লু মার্ট ইকো সিস্টেম’-এর সম্মানিত সিইও এবং প্রোডাক্ট ডিপার্টমেন্টের প্রধানসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।

​আয়োজকদের মতে, এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো—নফসের সংশোধন, আত্মশুদ্ধি, অন্তরের জাগরণ, জিকির-মোরাকাবা এবং গভীর আধ্যাত্মিক সাধনার মাধ্যমে মানুষের আত্মিক উন্নয়নের পথকে সুগম করা।

​এর আগে খানকায়ে আহমদিয়া ট্রাস্টের পরিচালনাধীন কোর্সগুলোতে অংশগ্রহণকারী বহু সাধক ও শিক্ষার্থী তাঁদের আত্মিক জীবনে ইতিবাচক পরিবর্তন ও প্রত্যাশিত উন্নতির অভিজ্ঞতা লাভ করেছেন। আয়োজক কর্তৃপক্ষ মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আশাবাদ ব্যক্ত করেছেন যে, এবারের প্রশিক্ষণার্থীরাও আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক সাধনার সঠিক পথ খুঁজে পাবেন এবং তাসাউফের উচ্চতর মাকাম ‘ফানা ও বাকা’ অর্জনের মাধ্যমে পরম স্রষ্টার নৈকট্য লাভ করতে সক্ষম হবেন।

​‘আত্মশুদ্ধি হোক জীবনের অঙ্গীকার, আধ্যাত্মিকতা হোক পরম স্রষ্টার নৈকট্য লাভের মাধ্যম’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক সফলতা কামনা করেছেন সংশ্লিষ্টরা।

​আয়োজনে:

খানকায়ে আহমদিয়া ট্রাস্ট

(নিবন্ধন নং: IV-3)

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: যাদুকাটা নদীর তীর কাটার গডফাদার ২৯ মামলার পলাতক আসামি ‘রানু মেম্বার’ গ্রেফতার

আরও পড়ুন: সিডিএর ডাকেও সাড়া নেই, হেলে পড়া ভবনে চলছে সপ্তম তলার নির্মাণকাজ

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।