আজকের সর্বশেষ সবখবর

স্থানীয় কিছু পোর্টালে ভূল তথ্য দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

DSF NEWS
DSF NEWS
November 11, 2026 1:45 am
Link Copied!

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন প্রবাসী জুনেদ আহমদ।

সম্প্রতি কুলাউড়াসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে “কম্বোডিয়ায় নিয়ে কিছু যুবকদের অত্যাচারের অভিযোগ” শিরোনামে প্রকাশিত কিছু সংবাদ আমার দৃষ্টি গোচর হয়েছে। সেই সকল সংবাদপত্রে স্থানীয় কিছু লোকজন আমার সম্পর্কে মিডিয়ায় ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে বলেছেন আমি নাকি কম্বোডিয়ায় মানবপাচার করে কিছু যুবকদের প্রতারণা এবং জিম্মি করে টাকা নিয়েছি, যা সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট, ভিত্তিহীন ও ষড়যন্ত্র বলে আমি মনে করি।

শুধু তাই নয় প্রকাশিত সংবাদে আমি দেখতে পেলাম আমাদের শরিফপুর ইউনিয়নের লালারচক এলাকার কিছু লোকজন বলেছেন কিছু দিন আগে কম্বোডিয়ায় মৃত্যুবরণ কারী লালারচক এলাকার ইয়ামিস আলীর ছেলে নাঈম আহমেদকে আমি নাকি কম্বোডিয়ায় ভিসা দিয়ে এনেছি যা একবারে ডাহা মিথ্যা কথা। প্রকৃতপক্ষে নাঈমকে কম্বোডিয়ায় ভিসা দিয়ে নিয়েছিলেন তার নিকট আত্মীয় সম্পর্কে (তালই) মুকিত মিয়া। কিন্তু কিছু দুস্কৃতিকারী তার মৃত্যু নিয়ে আমাকে জড়িয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছেন। এখন তার মৃত্যুতে দেশে থাকা কিছু লোকজন চক্রান্ত করে আমার নাম সামনে নিয়ে আসছেন। বরং নাঈমের লাশ কিভাবে তাড়াতাড়ি দেশে আনা যায় সেজন্য আমরা প্রবাসীরা সেখানে জানপ্রাণ দিয়ে চেষ্টা করছি, শুধু তাই নয় নাঈমের বাবা প্রবাসে থাকায় দেশে থাকা আমাদের বাড়ির আত্মীয় স্বজনরা মানবিক দৃষ্টিকোণ বিবেচনা করে প্রবাসী কল্যাণ মন্ত্রী, স্থানীয় এমপি, ডিসি, এসপি , ইউএনও এবং পুলিশ প্রশাসনের কাছে অবিরাম ছুটে যাচ্ছেন লাশ আনতে যাতে কোনো আইনি সমস্যার সমূখিন না হতে হয়।
এছাড়াও প্রকাশিত সংবাদে আরেকটি বিষয় দেখতে পেলাম শরিফপুর ইউনিয়নের প্রায় ২৫ জন যুবককে আমার মাধ্যমে কম্বোডিয়ায় নেওয়ার যে অভিযোগ করা হয়েছে, সেটিও সম্পূর্ণ মিথ্যা কথা। প্রকৃত পক্ষে আমার জানামতে শরিফপুর ইউনিয়নের লালারচক এলাকার বাসিন্দা শেখ জমির আলীর ছেলে আমির হামজা সে বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে অনেক যুবকদের উন্নত জীবন গড়ার বিভিন্ন প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় এনে তাদেরকে হয়রানিতে ফেলে রেখেছে। হামজা দেশে থাকতে সীমান্তে মানব পাচার, মাদকদ্রব্য পারাপার এবং বিভিন্ন চোরাকারবারীর সাথে জড়িত ছিলো। এসব কারণে বিজিবি তার উপরে ৫-৭ মামলা দিয়েছে। এ কারণে হামজা কৌশলে দেশ থেকে কম্বোডিয়ায় চলে এসেছে। এখানে এসেও সে মাদক ব্যবসা ও বিভিন্ন জুয়া ক্যাসিনো ব্যাবসায় জড়িয়ে পড়ে।

আমি ব্যক্তিগত উদ্যোগে মাত্র কয়েকজনকে বৈধ প্রক্রিয়ায় ভিসার ব্যবস্থা করে কম্বোডিয়ায় এনেছিলাম এটা সত্য এবং বর্তমানে এখনো সেখানে তারা বিভিন্ন কোম্পানিতে কাজ করে ভালো বেতন ভাতা পেয়ে তাদের পরিবারের জিবিকা নির্বাহ করছেন। আর যারা অলস এবং সবসময় খারাপ ধান্দায় ব্যাস্ত কোনো কাজ না করেই চায় রাতারাতি বড়লোক হয়েযেতে সেসকল কিছু দুষ্ট যুবক সেখানে কাজ না করে স্বেচ্ছায় দেশে চলে যায়। এদের মধ্যে কয়েকজন যুবক এখন মিডিয়ায় এসে ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। প্রবাসে গিয়ে কাজ ও শ্রম না দিয়ে বিনা পরিশ্রমে সুযোগ-সুবিধা পাওয়ার কোনো ব্যবস্থা নেই। অথচ তাঁদের ব্যক্তিগত সমস্যা ও সিদ্ধান্তের দায়ভারও আমার ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক।
সম্প্রতি কম্বোডিয়ায় নাইমের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে লালারচক এলাকার আব্দুল করিম নামে এক ব্যক্তির ভূমিকা নিয়েও আমার কিছু অভিযোগ রয়েছে। তিনি আমাকে ফোন করে মোটা অংকের অর্থ দাবি করেন এবং টাকা না দিলে নাইমের মৃত্যুর ঘটনায় আমাকে ফাঁসিয়ে দিয়ে বিভিন্ন হামলা-মামলার হুমকি-ধামকি দিয়ে যাচ্ছেন।
তাঁর দাবিতে আমি সম্মতি না দেওয়ায় পরবর্তীতে বিভিন্ন মাধ্যম ও মিডিয়ায় ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে এসব অপপ্রচার চালানো হচ্ছে বলে আমি মনে করি। আব্দুল করিমের এসব অনৈতিক কর্মকাণ্ড নতুন নয়। বহু বছর আগে কাসেম নামে তার এক আপন ভাগিনার হত্যাকাণ্ডের ঘটনায় এলাকার অনেক নিরীহ মানুষদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে অনেকের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছিলেন, যা এলাকায় তখন তুলপাড় সৃষ্টি হয়েছিলো। বর্তমানেও আব্দুল করিম নাঈমের মৃত্যুর ঘটনা নিয়ে অসৎ উদ্দেশ্য আমাকে এবং আমার পরিবারের সদস্যদের জড়িয়ে অপপ্রচার চালিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন। আমি মনে করি আব্দুল করিম ও আমির হামজা এই দুই জন মিলে এসব ঘটনাকে পুঁজি করে এলাকায় আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে অনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করে যাচ্ছেন।
এমন একটি শোকাবহ ঘটনায় মানবিক সহযোগিতার পরিবর্তে আমাদের পরিবারকে বিভিন্নভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা অত্যন্ত দুঃখজনক।
আমি একজন কম্বোডিয়া প্রবাসী। আমার ভাইও কাতার প্রবাসী। আমরা দীর্ঘদিন ধরে প্রবাসে থেকে বৈধভাবে উপার্জন করে জীবিকা নির্বাহ করছি। কোনো ধরনের মানবপাচার, প্রতারণা কিংবা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে আমার সম্পৃক্ততা নেই।
অতএব, সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর প্রতি আমার আহ্বান, কোনো ব্যক্তি বা পক্ষের দেওয়া একতরফা ও অসমর্থিত তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ না করে প্রকৃত ঘটনা যাচাই-বাছাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন। একই সঙ্গে আমার বিরুদ্ধে প্রকাশিত এসব অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রত্যাহার করে প্রকৃত তথ্য তুলে ধরার অনুরোধ জানাচ্ছি।
এছাড়াও আমার বিরুদ্ধে প্রকাশিত এসব মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জুনেদ আহমদ, (কম্বোডিয়া প্রবাসী),
পিতা: মখলিছ মিয়া,
গ্রাম: লালারচক
ইউনিয়ন: শরীফপুর
উপজেলা: কুলাউড়া, জেলা: মৌলভীবাজার

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: দাকোপে পুলিশের অভিযানে পানখালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার সরকার (৬০) আটক

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।