আজকের সর্বশেষ সবখবর

দাকোপে উত্তরণের আয়োজনে ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক মাঠ মহড়া ও আন্তর্জাতিক দুযোর্গ প্রশমন দিবস উদযাপন

DSF NEWS
DSF NEWS
November 10, 2026 10:08 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনা প্রতিনিধিঃ- খুলনার দাকোপে দুর্যোগ প্রস্তুতির মাঠ মহড়া ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি এনজিও উত্তরণ ও প্রাকটিক্যাল একশনের জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের আওতায় এ সভার আয়োজন করে। সোমবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বোরহান উদ্দিন মিঠু সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শেখ মোজাফ্ফার হোসেন, চালনা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আল আমীন সানা, সাবেক যুগ্ম আহবায়ক আইয়ুব গাজী, চালনা বাজার সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র হালদার, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসলামুল হক মিঠু, চালনা পৌর নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, দাকোপ প্রেসক্লাব সভাপতি মোঃ শামীম হোসেন, পৌরসভার উপসহকারি প্রকৌশলী রতন কুমার মন্ডল। আব্দুর রাজ্জাক শেখ এবং মুন্না ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তৃতা করেন প্রকল্প সমন্বয়ক আরিফুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংস্থার সমন্বয়ক দেলোয়ার হোসেন, জাহিদ হাসান, আরতি রানী পাল, সুকান্ত কুমার দাস প্রমুখ। সভা শেষে দুর্যোগ প্রস্তুতির মাঠ মহড়া অনুষ্ঠিত হয়। এসময়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও লোকমোর্চার মতবিনিময় সভা অনুষ্ঠিত

আরও পড়ুন: ঝিনাইগাতীতে আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।