আজকের সর্বশেষ সবখবর

দাকোপে পুলিশের অভিযানে পালিয়ে যাওয়া বানিশান্তা ইউনিয়নের আমতলা গ্রামের জুই গাইন (১৭) উদ্ধার

DSF NEWS
DSF NEWS
November 1, 2026 9:50 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনাঃ খুলনার দাকোপে পুলিশের অভিযানে পালিয়ে যাওয়া বানিশান্তা ইউনিয়নের আমতলা গ্রামের জুই গাইনকে উদ্ধার। ঘটনার সংক্ষিপ্ত বিবরণে পুলিশ সূত্রে জানা যায় বাদী সংগীয় অফিসার ফোর্সসহ ইং-০১/১১/২০২৬ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দাকোপ থানাধীন বানিশান্তা ইউনিয়নের আমতলা গ্রামের অচিন্ত গাইনের মেয়ে জুই গাইন প্রেমের ফাঁদে পরে বাগেরহাটের রামপাল উপজেলার বুঝবুনিয়া গ্রামের মিজান লস্করের ছেলে রিয়াজ লস্কর (২২) এর সাথে পালিয়ে যেয়ে ইসলাম ধর্ম গ্রহন করে নুসরাত জাহান নাম রাখে জুই এবং গোপাল গঞ্জে রিয়াজ লস্করের চাচাতো ভাইয়ের বাড়িতে আশ্রয় নেয়।

 

বিষয়টি তাৎক্ষনিক ভাবে অফিসার ইনচার্জ, দাকোপ থানা, খুলনাকে অবহিত করে সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য বাদী সঙ্গীয় ফোর্সসহ সরকারী পিকআপ যোগে ইং-০১/১১/২০২৬ খ্রিঃ তারিখ সকালে ঘটনা স্থলে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত আসামী পালানোর চেষ্টাকালে বাদী সঙ্গীয় ফোর্সের সহায়তায় রিয়াজ লস্কর ও জুই গাইনকে আটক করে। রিয়াজ লস্করকে আটকের পর জেল হাজতে প্রেরণ করে পুলিশ এবং জিজ্ঞেসাবাদের জন্য জুই গাইনকে দাকোপ থানা পুলিশ থানায় নিয়ে আসে। তাদের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইন ৭/৩০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

 

মামলা নাম্বার ১১ তারিখ ৩১/১০/২৬। এ বিষয়ে দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল যার ফলে জুই পালিয়ে যায় রিয়াজ লস্করের সাথে এবং ধর্মান্তরিত হয়। রিয়াজ লস্করকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং উদ্ধারকৃত জুই গাইনকে থানা হিফাজতে রাখা হয়েছে। জিজ্ঞেসাবাদের পর জেল হাজতে প্রেরণ করা হবে।

এছাড়া সন্ত্রাসী, জুয়া ও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এই অভিযান চলমান থাকবে।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: জেলা পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন বালাগঞ্জের শেখ জুয়েল রানা

আরও পড়ুন: দাকোপে জাতীয় যুব দিবস পালনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।