স্টাফ রিপোর্টার: নোয়াখালীর চাটখিল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এডহক কমিটি অনুমোদন করেছেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার।
সোমবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নবনির্বাচিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত পরিচিত সভায় নির্বাচিত এডহক কমিটির আহ্বায়ক সহ সকল নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।
এডহক কমিটির সদস্যগণ হলো-আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাইন উদ্দিন, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, সদস্য বীর মুক্তিযোদ্ধা শামসুল হক , বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদ উল্যা, বীর মুক্তিযোদ্ধা মোঃ আহসান উল্যাহ।
এডহক কমিটির পরিচিতি সভায় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন কাঞ্চন ভূঁইয়ার সঞ্চালনায় চাটখিল মুক্তিযোদ্ধা সংসদ এর এডহক কমিটি আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাইন উদ্দিন।
আরো বক্তব্য রাখেন এডহক কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, সদস্য বীরমুক্তিযোদ্ধা মিজানুর রহমান, বীরমুক্তিযোদ্ধা সহিদুল ইসলাম প্রমুখ।
নির্বাচিত এডহক কমিটির আহ্বায়ক
চাটখিল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মোঃ মইন উদ্দিন ভূঁইয়া । তিনি চাটখিল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সভাপতির বক্তব্যে মাইন উদ্দিন ভূঁইয়া বলেন চাটখিল উপজেলা প্রায় ৮শত বীরমুক্তিযোদ্ধা আছে। সকল মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে কাজ করে যাবো।
আরো বলেন বিগত কমিটির কার্যক্রম পর্যালোচনা করে জেলা কমিটি দেখতে পায়, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা কাজী নজরুল ইসলাম (ফারুক) এবং সদস্য পদে বীর মুক্তিযোদ্ধা রহমত উল্যা তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে সম্পুর্ন ব্যর্থ হয়েছে। তাদের দায়িত্ব পালনে অবহেলা ও দায়িত্বহীনতার বিষয়টি পরিলক্ষিত হওয়ার পাশাপাশি এ সংক্রান্ত বিভিন্ন অভিযোগও পাওয়া গেছে।
এমতাবস্থায় চাটখিল উপজেলা কমান্ডার কার্যক্রম সুষ্ঠু গতিশীল ও কার্যকর ভাবে পরিচালনার স্বার্থে উক্ত এডহক কমিটির আমাকে (মাইন উদ্দিন) আহ্বায়ক এবং খোরশেদ আলম সদস্য সচিব করে ৭সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আমি সকলের সহযোগিতা কামনা করছি।
আরও পড়ুন: তাহিরপুরে খালে বাঁশের বেড়া দিয়ে টাকা আদায়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

