আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর সফর ঘিরে দাকোপ ও মোংলায় উৎসবের আমেজ, জোর প্রস্তুতি

DSF NEWS
DSF NEWS
October 21, 2026 11:42 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনা: প্রধানমন্ত্রী তারেক রহমানের দাকোপের নলিয়ান, মোংলা ও উপকূলীয় অঞ্চল সফরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

সফরকে স্মরণীয় ও নির্বিঘ্ন করতে মোংলা বন্দর কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি চলছে।বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রধানমন্ত্রীর এ সফর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সফরকে কেন্দ্র করে দিগরাজ থেকে মোংলা বাসস্ট্যান্ড পর্যন্ত দীর্ঘদিনের ভাঙাচোরা পাঁচ কিলোমিটার সড়ক দ্রুতগতিতে সংস্কার ও মেরামতের কাজ চলছে। একইভাবে খুলনা জেলার দাকোপ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কপথও সংস্কার করা হচ্ছে। সফর উপলক্ষে মোংলা সমুদ্রবন্দরের জেটি এলাকা, নৌযান এবং গুরুত্বপূর্ণ সব স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। এদিন দুপুরে প্রধানমন্ত্রী মোংলা বন্দর জেটি এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজা)-এর প্রস্তাবিত এলাকা পরিদর্শন করবেন।

সফর নির্বিঘ্ন ও নিরাপদ করতে পুলিশ, বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্ট গার্ড পশ্চিম জোনের পক্ষ থেকে জোরদার নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। সফরের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে আকাশপথে সুন্দরবন পর্যবেক্ষণ। বিমানবাহিনীর হেলিকপ্টারযোগে সুন্দরবনের প্রাকৃতিক রূপ অবলোকন শেষে প্রধানমন্ত্রী হিরন পয়েন্ট এলাকায় নজর রাখবেন। এ উপলক্ষে বন বিভাগের সব স্টেশন ও টহল ফাঁড়িকে প্রস্তুত রাখা হয়েছে। প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার অবতরণের জন্য খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে একটি হেলিপ্যাড প্রস্তুত করা হয়েছে।নির্ধারিত সূচি অনুযায়ী, আকাশপথে সুন্দরবন পরিদর্শনের পর প্রধানমন্ত্রী নলিয়ান লঞ্চঘাট পরিদর্শন করবেন। সেখান থেকে নৌপথে বানৌজা মোংলায় পৌঁছাবেন তিনি।

পরে মোংলা বন্দর জেটি ও প্রস্তাবিত বেজা এলাকা পরিদর্শন শেষে বিকেলে তিনি মোংলা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, উপকূলীয় অঞ্চলের দীর্ঘদিনের সার্বিক উন্নয়ন এবং মোংলা বন্দরের সক্ষমতা ও গতিশীলতা বৃদ্ধিতে এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরও পড়ুন: চাটখিলে মুক্তিযোদ্ধা এডহক কমিটির আহ্বায়ক মাইন উদ্দিন সদস্য সচিব খোরশেদ নির্বাচিত মোঃ বেল্লাল হোসাইন নাঈম

আরও পড়ুন: যুক্তরাজ্য যুবদলের ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।