DSF NEWS
ঢাকা Friday, 16 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পৌর এলাকার ৬ টি মন্দিরে আসাদুজ্জামান চৌধুরী মাসুদের খাদ্যসামগ্রী বিতরণ

DSF NEWS
DSF NEWS
October 16, 2026 10:46 pm
Link Copied!

​ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পৌর শহরের ৯টি ওয়ার্ডের সকল মন্দিরে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ​বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী, দানবীর, ভালুকার ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের কৃতি সন্তান ও ভালুকা পৌরসভার মেয়র পদপ্রার্থী আসাদুজ্জামান চৌধুরী মাসুদ-এর উদ্যোগে শুক্রবার সকালে ভালুকা মধ্য বাজারে তাঁর নিজ মার্কেটে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

​এ সময় উপস্থিত ছিলেন ভালুকা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পূজা উদযাপন ফ্রন্ট ভালুকা উপজেলা শাখার আহ্বায়ক স্বপন বনিক, ভালুকা উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি ও কারানির্যাতিত শ্রমিক নেতা সেলিম মাহমুদ কাদের।
​আরও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা রফিক, জাহাঙ্গীর আলম, শফিক, সোহাগ, সোহেল রানা, আতিকুল, ইদিল, সিদ্দিক, আলম, ফারুক ও আলী প্রমুখ। এছাড়াও ভালুকা পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: দাকোপের নলিয়ানে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থান পরিদর্শনে যান মাননীয় হুইপ

আরও পড়ুন: রামপালের বাঁশতলী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহর প্রচারণা

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।