রামপাল (বাগেরহাট) সংবাদদাতা: বাগেরহাটের রামপালে ভাগা রেলস্টেশন চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বেলা ১২টায় উপজেলার ভাগা রেলস্টেশনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে রামপাল উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়াসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: গলাচিপায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে ভাগা বাজার সংলগ্ন এলাকায় কোটি কোটি টাকা ব্যয়ে রেলস্টেশন নির্মাণ করা হয়। স্টেশনটির নির্মাণকাজও সম্পন্ন হয়েছে। ট্রেন চলাচল করলেও ভাগা স্টেশনে থামে না। এতে রামপালের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
বক্তারা আরও বলেন, এক বছরেরও বেশি সময় ধরে যশোর থেকে মোংলা রুটে একটি ট্রেন চালু রয়েছে। তবে ভাগা স্টেশনটি পূর্ণাঙ্গভাবে চালু করা হয়নি। স্টেশন চালুর দাবিতে রেলমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে আবেদন করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।
আরও পড়ুন: নেতানিয়াহুর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান
আরও পড়ুন: বাদাঘাট বাজারে ফার্মেসি বন্ধের অভিযোগ, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির আশঙ্কা নিয়ে প্রশ্ন।
মানববন্ধন থেকে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ১৫ দিনের মধ্যে ভাগা রেলস্টেশন চালু করা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় প্রতিবাদী জনতাকে মোংলাগামী ট্রেন থামিয়ে প্রতিবাদ জানাতেও দেখা যায়।
আমাদের ফেইজবুক পেইজ আমাদের ওয়েবসাইট লিঙ্ক আমাদের টেলিগ্রাম

