DSF NEWS
ঢাকাFriday , 3 January 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. খেলা ধুলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গলাচিপায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন

DSF NEWS
DSF NEWS
January 3, 2025 12:55 pm
Link Copied!

মিঠুন পাল,পটুয়াখালী জেলা প্রতিনিধি: ‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য এই স্লোগানকে সামনে রেখে গলাচিপা উপজেলা শাখার উদ্যোগে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গলাচিপায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের
দ্বি-বার্ষিক সম্মেলন

শুক্রবার (৩ জানুয়ারি ২০২৫) সকাল ১১টায় গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গলাচিপা উপজেলা শাখার সভাপতি মো. নুরুল আলম প্যাদা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মো. শাহ আলম, জেলা উপদেষ্টা অধ্যাপক শহীদুল ইসলাম আল কায়ছারী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আ. রাজ্জাক, পটুয়াখালী জেলা সভাপতি সাইদুর রহমান খান, গলাচিপা উপজেলা আমীর ডা. মাওলানা মো. জাকির হোসেন এবং জেলা সাধারণ সম্পাদক আল মামুন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. মোকছেদুল ইসলাম রুপম, বেল্লাল বিন সুলতান, শহিদুল ইসলাম শান্ত এবং সানাউল্লাহ শামীম।
সম্মেলন শেষে দুপুরে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন স্থানীয়, জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ। র‍্যালিতে অংশ নেন গলাচিপা উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মী ও নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।