আজকের সর্বশেষ সবখবর

দৃষ্টিশক্তি ফেরাতে কার্যকর জিন থেরাপি, আশাবাদী গবেষকরা

DSF NEWS
DSF NEWS
October 22, 2026 3:19 am
Link Copied!

অত্যাধুনিক জিন থেরাপি বা জিনভিত্তিক চিকিৎসার প্রয়োগে দৃষ্টিহীন মানুষের দৃষ্টিশক্তি আংশিক ফিরিয়ে আনা সম্ভব বলে নতুন গবেষণায় উঠে এসেছে। চিকিৎসাবিজ্ঞানীরা জানিয়েছেন, ‘অপ্টোজেনেটিক’ নামের এই বিশেষ চিকিৎসা পদ্ধতিটি অত্যন্ত নিরাপদ। গত বৃহস্পতিবার স্বনামধন্য সাময়িকী নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন-এ প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, আলো ব্যবহার করে স্নায়ুকোষকে সক্রিয় কিংবা নিষ্ক্রিয় করার যে প্রযুক্তি এ বছর নোবেল পুরস্কার অর্জন করেছে, তারই প্রয়োগ ঘটেছে এই চিকিৎসায়। এ নিয়ে গবেষণার পর তথ্যগুলো সামনে আনা হয়েছে। এ-সংক্রান্ত আবিষ্কারের জন্যই চলতি বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। জিন হলো মানুষের শরীরের বংশগতির ধারক।

আরও পড়ুন: নিরাপত্তাহীনতায় জিয়াউল আহসান, ভার্চ্যুয়াল শুনানির প্রস্তাব প্রসিকিউশনের

গবেষণায় অংশ নেওয়া ১০ জন রোগীই অ্যাডভান্সড রেটিনাইটিস পিগমেন্টোসায় আক্রান্ত ছিলেন। এই রোগে আক্রান্তদের চোখের রেটিনায় আলো সংবেদনশীল কোষগুলো ক্রমশ নষ্ট হয়ে গেলেও ‘গ্যাঙ্গলিওন’ নামক কোষগুলো দীর্ঘ সময় টিকে থাকে, যা দৃশ্যমান তথ্য মস্তিষ্কে পৌঁছে দেয়। জিন থেরাপির মাধ্যমে চোখে ইনজেকশন দেওয়ার ফলে এই কোষগুলো পুনরায় আলো শনাক্ত করতে সক্ষম হয়ে ওঠে। পরবর্তীতে রোগীদের একটি বিশেষ ধরনের চশমা সরবরাহ করা হয়, যা চারপাশের দৃশ্যকে নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলোয় রূপান্তর করে গ্যাঙ্গলিওন কোষকে উদ্দীপ্ত করে। এর ফলে রোগীরা সামনের দৃশ্যের সাদাকালো প্রতিচ্ছবি দেখতে পান।

আরও পড়ুন: ডিপি ওয়ার্ল্ডের সাথে ১৫ বছরের চুক্তি

এই প্রকল্পের সাথে যুক্ত সুইজারল্যান্ডের ইনস্টিটিউট অব মলিকিউলার অ্যান্ড ক্লিনিক্যাল অপথালমোলজি বাসেলের পরিচালক অধ্যাপক বোটন্ড রোশকা জানান, অপ্টোজেনেটিকস যে দৃষ্টিশক্তি ফেরাতে কার্যকর, তা গবেষণায় নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে দৃষ্টিশক্তি পুনরুদ্ধারের সক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ চলছে, যা আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে পূর্ণতা পেতে পারে। এর আগে ২০২১ সালে এই পদ্ধতিতে প্রথম একজন দৃষ্টিপ্রতিবন্ধীর দৃষ্টিশক্তি আংশিক ফিরিয়ে এনে বিশ্বজুড়ে সাড়া ফেলেছিলেন গবেষকরা। তা হয়তো ৫-১০ বছরের মধ্যে অর্জিত হবে।’।

এই চিকিৎসাবিদ্যা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ হ্যানকিংস। তিনি বলেন, যেসব মানুষের দৃষ্টিশক্তি এখনো পুরোপুরি বিলুপ্ত হয়নি, তাদের জন্য এই গবেষণা এক নতুন আশার আলো। প্রাথমিকভাবে কিছুটা হলেও স্থায়ী দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া সম্ভব হচ্ছে, যা এই চিকিৎসার সফলতাকে নির্দেশ করে। চিকিৎসার এই অভাবনীয় অগ্রগতি ভবিষ্যতে অন্ধত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এবার গবেষকেরা আরও বড় পরিসরে পরীক্ষা করেছেন।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।