DSF NEWS
ঢাকা Tuesday, 6 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাজের ফাঁকে কুরআন পড়ে প্রশংসিত উগান্ডার মনসুর

DSF NEWS
DSF NEWS
October 6, 2026 1:18 pm
Link Copied!

কাজের ব্যস্ততার মধ্যেও বাইকের পাশে শান্ত হয়ে বসে অত্যন্ত মনোযোগের সাথে পবিত্র কুরআন তিলাওয়াত করছেন এক ডেলিভারি ম্যান—সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এমন একটি ভিডিও নেটিজেনদের মন জয় করে নিয়েছে। ভাইরাল হওয়া এই ভিডিওর মূল চরিত্র উগান্ডার নাগরিক মনসুর কাতাবালওয়া। তবে তার কাছে এই তিলাওয়াত স্রেফ নেটিজেনদের প্রশংসা কুড়ানোর কোনো মাধ্যম নয়, বরং প্রবাস জীবনে শত কষ্টের মাঝেও নিজের ধর্মবিশ্বাস ও প্রয়াত স্বজনদের স্মৃতি মনে রাখার এক পরম অবলম্বন।

পরিবারের সচ্ছলতা ফেরাতে এবং দেশে থাকা স্ত্রী ও দুই সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়তে উগান্ডা থেকে মধ্যপ্রাচ্যের এই দেশে পাড়ি জমিয়েছিলেন মনসুর। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভিডিওটি সম্প্রতি ছড়িয়ে পড়লেও তিনি জানান, এটি তার নিয়মিত অভ্যাসেরই অংশ এবং ভিডিওটি ভাইরাল হওয়ার বহু আগে থেকেই তিনি এমনটি করে আসছেন। এই কুরআন চর্চার পেছনে লুকিয়ে রয়েছে তার জীবনের এক চরম বেদনাদায়ক গল্প। মাত্র তিন বছর আগে খুব অল্প সময়ের ব্যবধানে তিনি তার বাবা, মা ও ভাইকে হারান। স্বজন হারানোর এই তীব্র শোক তাকে ইসলামের শিক্ষার আরও কাছাকাছি নিয়ে যায় এবং একপর্যায়ে তিনি সম্পূর্ণ কুরআন হিফজ সম্পন্ন করেন।

পেশাগত কারণে মনসুরকে সারাদিনই বাইক নিয়ে ব্যস্ত সড়কের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াতে হয়। কষ্টার্জিত মুখস্থ করা কুরআন যাতে ভুলে না যান, সেজন্য তিনি বাইক চালানোর সময় মোবাইলে কুরআন তিলাওয়াত শোনেন। আর রাইডের ফাঁকে যখনই কিছুটা অবসর পান, সাথে থাকা কুরআন শরিফটি বের করে পাঠ করা শুরু করেন। কাজের শত চাপের মাঝেও আল্লাহর সান্নিধ্য পাওয়ার এটিই তার প্রধান মাধ্যম।

মনসুর কাতাবালওয়া নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, কাজের বিরতিতে কুরআন পড়লে তা তাকে গভীরভাবে মনোযোগী হতে এবং মানসিকভাবে আল্লাহর কাছাকাছি থাকতে সাহায্য করে। মূলত প্রয়াত মা-বাবার আত্মার মাগফিরাত এবং তাদের জন্য জান্নাতুল ফেরদাউস প্রার্থনার নিয়তেই তিনি নিয়মিত এই কুরআন পাঠ ও চর্চা চালিয়ে যাচ্ছেন।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।