DSF NEWS
ঢাকা Tuesday, 6 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি

জয়পুরহাটে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ

DSF NEWS
DSF NEWS
October 6, 2026 1:18 pm
Link Copied!

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নে ফসলি জমি খুঁড়ে বালু উত্তোলন নিয়ে সৃষ্ট বিরোধের জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় ইউনিয়ন বিএনপির সহসভাপতি আলমগীর হোসেন আলম (৪৭) এবং তার স্ত্রী মাহবুবা খাতুন (৪২) আহত হয়েছেন। শুক্রবার রাত আটটার দিকে চক রোয়াইড গ্রামের আজাদুলের দোকানের সামনে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে। ঘটনার পর উভয় পক্ষের লোকজন আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। ‎আহত ব্যক্তিরা হলেন রুকিন্দীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আলমগীর হোসেন আলম (৪৭) ও তাঁর স্ত্রী মাহবুবা খাতুন (৪২) ও অভিযুক্ত আতিয়ার রহমান তাদের বাড়ি রোয়াইড গ্রামে। গ্রামের লোকজন এসে তাদের উদ্ধার করে রাত নয়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

আহত বিএনপি নেতা আলমগীর হোসেন দাবি করেছেন, গত প্রায় এক মাস ধরে গ্রামের মারুফের মালিকানাধীন জমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে স্থানীয় নবাবের ইটের ভাটায় বিক্রি করা হচ্ছিল। এতে ভারী ট্র্যাক্টর চলাচলের ফলে গ্রামের রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এ নিয়ে স্থানীয়রা প্রতিবাদ জানালেও কোনো কাজ হয়নি। তিনি আরও অভিযোগ করেন, আতিয়ার রহমান সুমন তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন এবং চাঁদা না দেওয়ায় তিনি ক্ষুব্ধ ছিলেন। ‎ বিএনপি নেতা আলমগীর হোসেন বলেন, আমি গরু কেনা-বেচার ব্যবসা করি। ওই জমিতে অবাধে ট্র্যাক্টর যাতায়াত করায় গ্রামের রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ‎ তিনি গজ দিয়ে বাম হাত ঝুলানো আছে।

বিএনপি নেতা আলমগীর হোসেনের ভাষ্যমতে, ঘটনার দিন শনিবার রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর ইসলাম ছোয়াতের সঙ্গে দুই পক্ষের বৈঠকে বসার কথা ছিল। তিনি সেই বৈঠকের কথা গ্রামবাসী ও সংশ্লিষ্টদের জানানোর জন্য বের হয়েছিলেন। সে সময় আতিয়ার রহমানের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা শুরু হয় এবং এক পর্যায়ে আতিয়ার তাকে ছুরিকাঘাত করেন। স্ত্রীকে রক্ষা করতে গিয়ে তিনিও আহত হন। তার স্ত্রীর চোখের পাশে আঘাত লেগেছে বলে তিনি জানিয়েছেন।

অন্যদিকে, অভিযুক্ত উপজেলা জিয়া পরিষদের নেতা আতিয়ার রহমান সুমন তার ওপর আনীত সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনিও বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার দাবি, তিনি বালু উত্তোলনের সঙ্গে কোনোভাবেই জড়িত নন। উল্টো তিনি আলমগীর হোসেনের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, আলমগীর গ্রামে ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। গত এপ্রিল মাসে নিষেধ করার পর থেকেই আলমগীর তার ওপর ক্ষুব্ধ ছিলেন এবং শুক্রবার রাতে তাকে একা পেয়ে মারধর করেছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এর আগেও বালু উত্তোলন নিয়ে এলাকায় উত্তেজনা ছিল। সোমবার রাতে পুলিশ গিয়ে বালু বহনকারী ট্রাক্টর আটকে দিয়েছিল, তবে পুলিশ চলে যাওয়ার পর পুনরায় কার্যক্রম শুরু হয়। এরপর গ্রামের লোকজন উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে যোগাযোগ করেন। এরই ধারাবাহিকতায় বুধবার তারা বিষয়টি নিয়ে আলোচনার জন্য উপজেলা পর্যায়ের নেতাদের কাছে যান।

রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর ইসলাম ছোয়াত জানিয়েছেন, বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। তিনি উভয় পক্ষকে নিয়ে শনিবার বিকেলের দিকে বিষয়টি মিমাংসার জন্য বৈঠকে বসার পরিকল্পনা করেছিলেন। কিন্তু তার আগেই শুক্রবার রাতে বিবাদটি বড় আকারে রূপ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

বর্তমানে আহত আলমগীর হোসেন, তার স্ত্রী মাহবুবা খাতুন এবং অভিযুক্ত আতিয়ার রহমান আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার সকালে হাসপাতালে গিয়ে দেখা যায়, আলমগীর হোসেনের মাথায় ব্যান্ডেজ এবং আতিয়ার রহমানের বাম হাতে আঘাত রয়েছে, যা গজ দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে।

ঘটনার বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান মাসুদ জানান, ছুরিকাঘাতের বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো পক্ষ থেকেই লিখিত অভিযোগ জমা দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেছেন। তবে এখনো কেউ থানায় অভিযোগ করেনি।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।