হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে সাপাহার জিরো পয়েন্ট রিকশা ও ভ্যান চালক ইউনিয়ন-এর দিঘীরহাট বাজার শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে মো. সাকলায়েন হোসেন সাদ্দামকে সভাপতি এবং মো. মামুন অর রশিদকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দিঘীরহাট বাজারে সমিতির কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় সমিতির সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে মো. তৈয়ব আলী সহ-সভাপতি, মো. ফিরোজ কবির সহ-সাধারণ সম্পাদক, মো. মাসুদ রানা কোষাধ্যক্ষ, মো. ইসমাইল হোসেন সাংগঠনিক সম্পাদক, মো. রাশেদ আলী সড়ক সম্পাদক, মো. মোজাম্মেল হক দপ্তর সম্পাদক এবং মো. আব্দুর রহিম প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া মো. হাবিবুর রহমান, মো. মামুন, মোহাম্মদ আলী ও মো. আব্দুল মজিদ কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন মো. আবুল হোসেন (মেম্বার)। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সদস্যদের কল্যাণে কাজ করার পাশাপাশি রিকশা ও ভ্যান চালকদের বিভিন্ন সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


