DSF NEWS
ঢাকা Sunday, 2 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে রাউজানে বৃক্ষরোপণ কর্মসূচি

DSF NEWS
DSF NEWS
August 2, 2026 12:06 am
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাউজানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন, চট্টগ্রাম জেলা কমিটি।

বাংলাদেশ সরকারের “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” জাতীয় উদ্যোগের অংশ হিসেবে চলমান দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে শনিবার (১ আগস্ট) রাউজান উপজেলার ১২ নম্বর উরকিরচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়কের পাশে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল— “বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়।”

কর্মসূচি উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুপ চন্দ সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়া।

এ সময় উপস্থিত ছিলেন ১২ নম্বর উরকিরচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দিবস বড়ুয়া, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের কার্যকরী সদস্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক সুপণ বিশ্বাস, সাংবাদিক মিলন বৈদ্য শুভ, সাংবাদিক সঞ্জয় বড়ুয়া মুন্না, পূর্ব আবুরখীল তালুকদারপাড়া সার্বজনীন শ্মশান সংস্কার ও পল্লী উন্নয়ন কমিটির সহ-সম্পাদক সিপলু বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক চন্দন বড়ুয়া, দপ্তর সম্পাদক জনি বড়ুয়া, সহ-দপ্তর সম্পাদক সুজিত বড়ুয়া, সহ-দপ্তর সম্পাদক আশু বড়ুয়া, শ্মশান বিষয়ক সম্পাদক স্বপন বড়ুয়া এবং কার্যকরী সদস্য রুবেল বড়ুয়া টিপুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশ ও জীববৈচিত্র্য আজ হুমকির মুখে। এ পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের পাশাপাশি রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করা সময়ের দাবি। শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না থেকে সমাজের প্রতিটি সচেতন নাগরিককে বৃক্ষরোপণ আন্দোলনে সম্পৃক্ত হতে হবে।
বক্তারা আরও বলেন, একটি পরিণত গাছ শুধু অক্সিজেনই সরবরাহ করে না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা, তাপমাত্রা নিয়ন্ত্রণ, মাটি সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে প্রতিটি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে বৃক্ষরোপণ ও সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

সভা শেষে উপস্থিত অতিথি ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

আমাদের ফেইজবুক পেইজ

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

আরও পড়ুন: মানি লন্ডারিং মামলায় গ্রেফতার পলাশবাড়ীর হরিদাস চন্দ্র তরণী দাস

আরও পড়ুন: রাঙ্গামা‌টি‌তে ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।