DSF NEWS
ঢাকামঙ্গলবার , ১৪ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. ক‌মি‌টি
  8. কৃষি
  9. খেলা ধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. টেক রিলেট
  13. দুর্ঘটনার খবর
  14. ধর্ম ইসলামিক
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

মানি লন্ডারিং মামলায় গ্রেফতার পলাশবাড়ীর হরিদাস চন্দ্র তরণী দাস

DSF NEWS
DSF NEWS
জুলাই ১৪, ২০২৬ ১০:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

মানি লন্ডারিং মামলায় গ্রেফতার পলাশবাড়ীর হরিদাস চন্দ্র তরণী দাস

জেলা প্রতিনিধি গাইবান্ধা

গাইবান্ধায় পলাশবাড়ীতে শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির প্রতিষ্ঠাতা মন্দির চত্বরে ৮২ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণ করতে চেয়ে আলোচনায় আসা সেই হরিদাস চন্দ্র তরণী দাসকে অবশেষে ঢাকার উত্তরায় দায়েরকৃত মানি লন্ডারিং মামলায় গ্রেফতার করেছে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।

১২ জুলাই রবিবার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় করা একটি মানি লন্ডারিং মামলায় তাকে পলাশবাড়ী মন্দির এলাকা থেকে গ্রেফতার করা হয়।
মন্দির হতে আটকের পর মন্দির কমিটি মন্দির কমিটির ও সনাতনীদের মাঝে আতঙ্ক ও সংষয় বিরাজ করছে। বর্তমান হরিদাস চন্দ্র তরনীদাস কোথায় আছেন তা জানতে চান।

এদিকে উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর গণমাধ্যমে জানান, রোববার আমাদের এখানে একটি মানি লন্ডারিং মামলা হয়েছে। এই মামলায় তিনি আসামি। সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তাকে গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১২টার দিকে গাইবান্ধা পলাশবাড়ির শ্রী শ্রী কালি মন্দির এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে কয়েক ব্যক্তি মন্দিরে প্রবেশ করেন। তারা হরিদাস চন্দ্র তরণী দাসকে বাইরে আসতে বলে পরে মন্দিরের বাইরে তাকে হাতকড়া পরিয়ে একটি গাড়িতে তোলা হয়।

গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি সরোয়ার আলম খান। তিনি আরো জানান, ‘একটি মানি লন্ডারিং মামলায় তাকে গ্রেফতার করেছে সিআইডি। এ ঘটনায় এখন পর্যন্ত মন্দির এলাকায় কোনো অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়নি। মন্দির এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে। সেখানে পরিবেশ স্বাভাবিক রাখতে পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।’

উল্লেখ্য, গাইবান্ধার পলাশবাড়ীতে আলোচিত ‘বৃহত্তম রামমূর্তি’ স্থাপন ও নির্মাণকাজ সেই জুনেই স্থগিত ঘোষণা করে শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির কমিটি। ‘এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে’ এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে তখন জানিয়েছিল মন্দির কমিটি। এ সময় প্রেস বিজ্ঞপ্তিতে মন্দির কর্তৃপক্ষ জানায়, ‘রামমূর্তি নির্মাণকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে নানা ধরনের প্রশ্ন, মতামত ও প্রতিবাদ উঠে এসেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং মুসলিম সম্প্রদায়ের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে এই মন্দিরের রামমূর্তি নির্মাণকাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসন, রাজনৈতিক দল কিংবা কোনো পক্ষের চাপের মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়নি।’ বলে জানান মন্দিরের পরিচালনা কমিটি। এরপর হতে মন্দিরের অবস্থান করছিলেন হরিদাস চন্দ্র তরনীদাস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।