DSF NEWS
ঢাকাFriday , 24 July 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. খেলা ধুলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তাহিরপুরের ব্যবসায়ী রায়হান রিপনের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা

DSF NEWS
DSF NEWS
July 24, 2026 11:26 pm
Link Copied!

আমির হোসাইন স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোদের গাঁও গ্রামের বাসিন্দা, ব্যবসায়ী ও প্রথম শ্রেণির নিবন্ধিত ঠিকাদার রায়হান উদ্দিন রিপনের বিরুদ্ধে একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদকে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রায়হান উদ্দিন রিপন।

বুধবার (২২ জুলাই) সিলেটভিত্তিক একটি অনলাইন নিউজ পোর্টালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে রায়হান উদ্দিন রিপনকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়। সংবাদটি প্রকাশের পর এর প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, প্রকাশিত প্রতিবেদনে তার বিরুদ্ধে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে, সেগুলোর কোনো সত্যতা নেই। যাচাই-বাছাই ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্যের ওপর ভিত্তি করে সংবাদ প্রকাশ করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

রায়হান উদ্দিন রিপন বলেন, “আমি তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোদের গাঁও গ্রামের একটি স্বনামধন্য মুসলিম পরিবারের সন্তান। দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে প্রথম শ্রেণির নিবন্ধিত ঠিকাদার হিসেবে ব্যবসা করে আসছি। এলাকার মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। সুনামগঞ্জ ও তাহিরপুরের মানুষ আমাকে ব্যক্তিগতভাবে চেনেন এবং আমার সামাজিক ও ব্যবসায়িক কর্মকাণ্ড সম্পর্কে অবগত আছেন।”

তিনি আরও বলেন, “আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদে যেসব অভিযোগ ও তথ্য তুলে ধরা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। কোনো ধরনের বক্তব্য বা তথ্য যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। এতে আমার সামাজিক মর্যাদা, ব্যবসায়িক সুনাম ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।”

রায়হান উদ্দিন রিপন বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া এবং তথ্য যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদটির সংশ্লিষ্ট তথ্য প্রত্যাহার এবং প্রকৃত সত্য যাচাই করে প্রয়োজনীয় সংশোধনী প্রকাশের দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।