DSF NEWS
ঢাকা Tuesday, 21 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাড়া দাখিল মাদ্রাসায় শিক্ষার মান উন্নয়নে সংবর্ধনা অনুষ্ঠান

DSF NEWS
DSF NEWS
July 21, 2026 12:29 am
Link Copied!

নওগাঁ জেলা প্রতিনিধি: মো: মাসুদ রানা মিশুঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলার সাড়া দাখিল মাদ্রাসায় শিক্ষার মান উন্নয়ন ও সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, নৈতিক শিক্ষা এবং আধুনিক শিক্ষাব্যবস্থা নিয়ে গুরুত্বারোপ করেন অতিথিবৃন্দ।
সাড়া দাখিল মাদ্রাসায় শিক্ষার মান উন্নয়নে সংবর্ধনা অনুষ্ঠান
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, “শিক্ষাই একটি জাতির উন্নয়নের প্রধান হাতিয়ার। যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার এবং সমাজের সকলকে একযোগে কাজ করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর কবীর।

এছাড়াও উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা কৃষক দলের সভাপতি সাইফুদ্দিন মণ্ডল, নিয়ামতপুর উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোঃ ফায়সাল কবির, ৩ নম্বর ভাবিচা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহিত করতে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ ও ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের সার্বিক সাফল্য কামনা করেন।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।