আজকের সর্বশেষ সবখবর

তাহিরপুর সীমান্তে সুনামগঞ্জ বিজিবির মেডিক্যাল কেম্পেইন

DSF NEWS
DSF NEWS
July 14, 2026 10:30 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় বিজিবি ক্যাম্প নিয়ন্ত্রিত এলাকার হযরত শাহ আরেফিন(রহ)এর আস্তানায় সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়ান এর ব্যবস্থাপনায় ৫শতাধিক নারী পুরুষ ও শিশুদেরকে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ বিতরন করা হয়।

১৩ জুলাই সোমবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিজিবির নিজস্ব মেডিক্যাল অফিসার ও তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিক্যাল অফিসারগন রুগী দেখে ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। মেডিক্যাল ক্যাম্পেইন উদ্বোধন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ২৮ বিজিবি অধিনায়ক লে,কর্ণেল জাকারিয়া কাদির। শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, বিজিবি সর্বদায়ই সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও জরুরী পরিস্থিতিতে জনকল্যান মুলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলায় অতিবৃষ্ঠি ও প্রাকৃতিক দুর্যোগের কারনে ক্ষতিগ্রস্ত সিমান্তবর্তী এলাকায় যে অসহায় জনগোষ্ঠী আছে তাদের স্বাস্থ্যসেবা নিশ্চত করতে বিনা মুল্যে মেডিক্যাল ক্যাম্পেইন ও ওষুধ বিতরন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এতে করে ৫শতাধিক নারীপুরুষ ও শিশু চিকিৎসার পাশাপাশি ওষুধ ও পাচ্ছে । আমাদের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসময় মেডিক্যাল ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ২৮ বিজিবি ব্যাটালিয়ান এর সহকারী পরিচালকবৃন্দ,স্থানীয় বিজিবি ক্যাম্প ইনচার্জ,স্থানীয় লাউড়ের গড় ও ব্যাটালিয়ান বিজিবির সদস্যগন সহ আস্তানা পরিচালনা কমিটির সদস্য সচিব আলম সাব্বির, খাদেম হাজী নুরুল আমিন,সদস্য মহরম আলী,শহিদ মিয়া,নুরুল ইসলাম প্রমূখ।

আমাদের ফেইজবুক পেইজ

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

আরও পড়ুন: ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে শেরপুরে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কার্যালয়ের ক্যাবল চুরি ইস্যুতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগ অস্বীকার করলেন প্রকৌশলী ফজলে রাব্বী

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।