DSF NEWS
ঢাকা Saturday, 20 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে শেরপুরে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ

DSF NEWS
DSF NEWS
June 20, 2026 1:57 am
Link Copied!

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে শেরপুর সদরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।

বুধবার শেরপুর সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন, শেরপুর সদর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব উন্নয়ন সহায়তার উপকরণ তুলে দেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ.কে.এম জহিরুল ইসলাম, শেরপুর জেলা পরিষদের প্রশাসক এ.বি.এম মামুনুর রশিদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সরকারের এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা, কর্মসংস্থান এবং আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল সহায়তা যেমন কার্যকর ভূমিকা রাখবে, তেমনি সেলাই মেশিন বিতরণ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে।

সভায় আশা প্রকাশ করা হয়, বর্তমান সরকারের এমন উন্নয়নমুখী উদ্যোগ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত জনগণের জীবনযাত্রাকে আরও সহজ করবে এবং তাদের জীবনমান উন্নয়নের পাশাপাশি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।