আজকের সর্বশেষ সবখবর

২৭ অক্টোবরের নির্বাচনের আগে ইসরায়েলে অস্থিরতার আশঙ্কা

DSF NEWS
DSF NEWS
October 22, 2026 3:21 am
Link Copied!

ইসরায়েলে চলতি মাসের ২৭ তারিখে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে নির্বাচনকে ঘিরে দেশটিতে বড় ধরনের অভ্যন্তরীণ অস্থিরতা ও সংঘাতের আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। গত আগস্ট মাসে প্রস্তুত করা এক গোয়েন্দা প্রতিবেদনে এমন সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে ড্রপ সাইট নিউজ জানিয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম ড্রপ সাইট নিউজ গত সোমবার এ তথ্য দিয়েছে।

আরও পড়ুন: সেনাপ্রধান ধীরাজের সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক

অস্থিরতা তৈরির অন্যতম একটি কারণ হিসেবে আলট্রা-অর্থোডক্স ইহুদিদের দীর্ঘদিনের সামরিক সেবা থেকে অব্যাহতি পাওয়ার বিষয়টি সামনে এসেছে। এই বিতর্কিত ইস্যুটিকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ক্ষমতাসীন ডানপন্থী জোটের মধ্যকার বিভাজনও এখন প্রকট হয়ে উঠেছে। এর বাইরেও বেশ কিছু জটিলতা নেতানিয়াহুর পথকে কঠিন করে তুলেছে। এর মধ্যে রয়েছে সামরিক দায়িত্ব পালন শেষে ফেরা হাজার হাজার সেনাকে বেসামরিক জীবনে পুনরায় অভ্যস্ত করে তোলার কঠিন চ্যালেঞ্জ। যদিও এ নিয়ে আগে থেকেই বিতর্ক রয়েছে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে আরও রণতরী ও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

পরিস্থিতি আরও জটিল করে তুলছে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বসতি স্থাপনকারীদের সহিংসতা, আকাশচুম্বী খাদ্যপণ্যের দাম এবং ক্রমবর্ধমান সামরিক ব্যয়। সব মিলিয়ে ২৭ অক্টোবরের এই নির্বাচন বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য বড় ধরনের রাজনৈতিক অগ্নিপরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। নানা কারণে ২৭ অক্টোবর অনুষ্ঠেয় নির্বাচন নেতানিয়াহুর জন্য জটিল হয়ে উঠছে। ইরানে বিক্ষোভে যে ‘ফাঁদে’ পড়েছে ইসরায়েল।

নির্বাচনের ফলাফল নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে, নেতানিয়াহুর জোট বা তাঁর বিরোধী পক্ষ—কারোরই পার্লামেন্টে এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পাওয়ার সম্ভাবনা বেশ কম। ফলে দেশটিতে সরকার গঠন নিয়ে দীর্ঘস্থায়ী রাজনৈতিক অচলাবস্থা তৈরিরও আভাস পাওয়া যাচ্ছে।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।