আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে দাকোপে জোরদার করা হয়েছে নিরাপত্তা

DSF NEWS
DSF NEWS
October 21, 2026 11:53 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনা: আগামী ২২ তারিখ খুলনার দাকোপ উপজেলার নলিয়ানে মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পুরো এলাকা জুড়ে ব্যাপক আইনশৃঙ্খলা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সমগ্র নলিয়ানও এর আশপাশের এলাকাগুলোকে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।​সফরসূচি অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে পুলিশ চেকপোস্ট এবং বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। ​এদিকে, প্রস্তুতির অংশ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ নলিয়ানের নির্ধারিত হেলিপ্যাড এবং এর আশেপাশের সার্বিক এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তারা নিরাপত্তা ব্যবস্থা ও সফর সংক্রান্ত বিভিন্ন টেকনিক্যাল দিক খতিয়ে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।​স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা জানিয়েছেন, সফরটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচলের পাশাপাশি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা চালু থাকবে।

আরও পড়ুন: যুক্তরাজ্য যুবদলের ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।