রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে প্রায় দুই শতাধিক অস্ত্রধারী। এই হামলায় ভবনটির বিভিন্ন অফিস ও আবাসনের মালামাল লুট করা হয়, সেই সঙ্গে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ‘ব্রাউন ফিস’ ব্যাপক ভাঙচুরের শিকার হয়। এই ঘটনায় এখন পর্যন্ত সাবেক এক সেনা কর্মকর্তাসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ঘটনায় সাবেক সেনা কর্মকর্তাসহ এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে অন্তত ৮ জনকে। বন্ধুর সেই শেডেই ব্রাউন ফিস নামে বিশাল স্টুডিও গড়ে তোলেন সালমান। সম্পত্তিটির মোট আয়তন ৬ হাজার ৮০০ বর্গফুট।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, ঘটনার দিন সালমান মুক্তাদির এটি তার নিজস্ব স্টুডিও বলে দাবি করলেও, আইনি নথিপত্রে ভিন্ন চিত্র পাওয়া গেছে। ৫ হাজার বর্গফুটের এই শেডটি মূলত সালমান মুক্তাদিরের বন্ধু এসএম রিফাত মেনন ইজারা নিয়েছিলেন। ২০২৫ সালের ১ নভেম্বর করা ১০০ টাকার তিনটি স্ট্যাম্পের চুক্তিপত্র অনুযায়ী, ইজারাদাতা হিসেবে নাম রয়েছে জুলাই হত্যা মামলার আসামি মো. নাজিম উদ্দিন ভূঁইয়ার। চুক্তিতে স্পষ্ট বলা হয়েছে, ইজারাগ্রহীতা তৃতীয় কোনো পক্ষকে এই জায়গা ভাড়া বা ব্যবহারের অনুমতি দিতে পারবেন না এবং ভবনের মূল কাঠামো পরিবর্তন করা যাবে না। নথি বলছে, ৫ হাজার বর্গ ফুটের ওই শেডের ভাড়ার চুক্তিপত্রে সালমান মুক্তাদিরের নাম নেই।
চুক্তির শর্ত ভঙ্গ করে কেন সেখানে স্টুডিও করা হলো—এ নিয়ে প্রশ্ন উঠেছে। সালমান মুক্তাদির নিজে গণমাধ্যমকে জানিয়েছিলেন যে, হামলাকারীরা জায়গাটি তার স্টুডিও তা জানলে এমন কাজ করতো না। এদিকে পল্টন থানার একটি হত্যা মামলার (সিআর নং ৭০৪/২০২৫) নথি বলছে, নিউগিনি প্রপার্টিজের মালিক নাজিম উদ্দিন ভূঁইয়া ওই মামলার ২৪৭ নম্বর আসামি। অভিযোগ রয়েছে, এই আওয়ামী লীগ নেতাকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যেই এসএম রিফাত মেনন জায়গাটি ভাড়া নিয়েছিলেন এবং বিষয়টি সালমান মুক্তাদিরের জানা ছিল। ঘটনার দিন সালমান নিজেও স্বীকার করেছিলেন যে, প্রপার্টির মালিক আওয়ামী লীগ করেন বলেই সেখানে চাঁদা দাবি করা হয়েছিল। রোড নম্বর ৯, মিরপুর ডিওএইচএস কালচারাল সেন্টার, মিরপুর।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব ও লেনদেনের বিস্তারিত তথ্য তলব করেছে। বুধবার সকালে দেশের ব্যাংকগুলোর কাছে পাঠানো ই-মেইলে তার কেওয়াইসি ফরম ও হিসাব বিবরণী জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, হামলার কারণ নিয়ে পরস্পরবিরোধী তথ্য পাওয়া গেছে। সালমান মুক্তাদির একে চাঁদাবাজির জেরে হামলা হিসেবে উল্লেখ করলেও, নিউগিনি প্রপার্টিজের পরিচালক মো. সাইফুল ইসলাম ভূঁইয়ার করা মামলায় জমি দখল ও পূর্বশত্রুতার কথা উল্লেখ রয়েছে। ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা এই মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। তবে এই নিউগিনি প্রপার্টিজ ও সালমান মুক্তাদিরকে নিয়ে চঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বাসা ৫১২/১০, মানিকদি রোড, ক্যান্টনমেন্ট থানা। চুক্তিতে আরও উল্লেখ করা হয়— ‘ঢাকা-১২০৬ এর ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার মানিকদি রোডের ৫১২/১০ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত রাজউক অনুমোদিত ৬তলাবিশিষ্ট আবাসিক ভবনটি সম্পূর্ণভাবে ইজারা প্রদানকারীর মালিকানাধীন এবং তিনি এর আইনগত স্বত্ব ও দখলের অধিকারী।
মামলার তদন্তের অংশ হিসেবে বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা থেকে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে (৬৬) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এছাড়া কুষ্টিয়া-২ আসনের জামায়াতে ইসলামীর এমপি আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানসহ আরও কয়েকজন গ্রেপ্তার হয়েছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তারকৃত গোলাম মহিউদ্দিন এই মামলার ৪ নম্বর আসামি। পুরো ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

