আজকের সর্বশেষ সবখবর

দাকোপে দলিত এর উদ্যোগে ইউনিয়ন পরিষদের জবাবদিহিতা নিশ্চিতকরণে গণশুনানি অনুষ্ঠিত

DSF NEWS
DSF NEWS
July 14, 2026 10:32 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনা: খুলনার দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়ন পরিষদে দলিত এর উদ্যোগে “টুগেদার ফর টুমোরো: এনহ্যান্সিং কো-অপারেশন ফর সোশ্যাল সাসটেইনেবিলিটি” প্রকল্পের আওতায় “এবং যুব কমিটিসমূহের যৌথ আয়োজনে অন্তর্ভূক্তিমূলক ইউনিয়ন পরিষদ ও জবাবদিহিতা নিশ্চিতকরণে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে সিভিক এনগেজমেন্ট ফান্ডের (CEF) সহায়তায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় সুশাসন জোরদার ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করার বিষয়ে বিশদ আলোচনা করা হয়। উক্ত জনশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বোরহান উদ্দিন মিঠু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহ, উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন লাউডোব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নীহার মণ্ডল, বাজুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানষ কুমার রায় এবং বাণীশান্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুদেব রায়। এছাড়াও লাউডোব, বাজুয়া ও বাণীশান্তা ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, যুব কমিটির সদস্যবৃন্দ এবং সমাজের প্রান্তিক ও দলিত জনগোষ্ঠীর প্রায় ১০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। গণশুনানির মূল পর্বে স্থানীয় যুব কমিটি ও কমিউনিটির প্রতিনিধিরা মাঠপর্যায়ের বাস্তব চিত্র, সমস্যা ও কিছু সুনির্দিষ্ট সুপারিশমালা দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের সামনে উপস্থাপন করেন।

আলোচনায় মূলত ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটিতে দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্বের অভাব, সরকারি সেবা প্রাপ্তিতে অননুমোদিত অতিরিক্ত অর্থ বা ঘুষ গ্রহণের অভিযোগ, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাব এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (UDC) সেবার সমতা নিশ্চিতকরণের বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সাথে উঠে আসে । জনগণের উত্থাপিত এসব সুনির্দিষ্ট সমস্যার প্রেক্ষিতে উপস্থিত তিন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও সরকারি কর্মকর্তাগণ পরিষদের পক্ষ থেকে যথাযথ ব্যাখ্যা প্রদান করেন এবং সমস্যাগুলো সমাধানের দৃঢ় আশ্বাস দেন। অনুষ্ঠানের শেষভাগে এক প্রাণবন্ত উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে সাধারণ অংশগ্রহণকারীরা সরাসরি প্যানেল অতিথিদের উদ্দেশ্যে বিভিন্ন প্রশ্ন ও সুপারিশ উত্থাপন করেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন উদ্দিন মিঠু এই আয়োজনকে দাকোপ উপজেলার স্থানীয় সুশাসনের একটি অনন্য উদ্যোগ হিসেবে আখ্যায়িত করেন। তিনি প্রশাসন ও জনগণের এই মেলবন্ধনের প্রশংসা করে স্থানীয় পর্যায়ে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক ইউনিয়ন পরিষদ গড়ে তোলার জন্য সবাইকে একযোগে কাজ করার দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোসাঃ লায়লা খাতুন, প্রকল্প ব্যবস্থাপক, টুগেদার ফর টুমরো প্রকল্প, দলিত, সঞ্চালনা ও উপস্থাপনা করেন মুর্শিদা খাতুন, এ্যাডভোকেসি এ্যান্ড কমিউনিকেশনস অফিসার, টুগেদার ফর টুমরো প্রকল্প, দলিত।

আমাদের ফেইজবুক পেইজ

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

আরও পড়ুন: নানিয়ারচর সেনা জোন উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

আরও পড়ুন: ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে শেরপুরে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।