মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সদস্য পদে হাতি মার্কা প্রতীকে ২৯০ ভোট পেয়ে দ্বিতীয় স্থান পেয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন আনিস-উজ-জামান।
নির্বাচনে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে পরাজিত করে শিক্ষকদের আস্থা অর্জন করেছেন। এই বিজয়ের মাধ্যমে শিক্ষক সমবায় আন্দোলনে তার জনপ্রিয়তা আরও একবার প্রমাণিত হলো।
বিজয়ের পর আনিস-উজ-জামান বলেন,
“শিক্ষক ভাই-বোনদের অকুণ্ঠ সমর্থন ও আস্থার প্রতি আমি কৃতজ্ঞ। নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতিকে আরও শক্তিশালী, স্বচ্ছ ও কল্যাণমুখী করতে আমি নিরলসভাবে কাজ করে যাব।
শিক্ষকদের অধিকার, কল্যাণ ও পেশাগত উন্নয়নই হবে আমার প্রধান লক্ষ্য।”
সমিতির সদস্য শিক্ষকদের উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত এ নির্বাচনে ব্যাপক অংশগ্রহণ ছিল। ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। আনিস-উজ-জামানের বিপুল ভোটে জয়কে অনেকেই সমিতির সদস্যদের মধ্যে তার দীর্ঘদিনের সততা, নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে দেখছেন।
শিক্ষক সমাজের বিভিন্ন অংশ থেকে তাঁকে অভিনন্দন জানানো হচ্ছে। নতুন ব্যবস্থাপনা কমিটির অধীনে সমিতির সেবা ও কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা যায়।

