DSF NEWS
ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. ক‌মি‌টি
  8. কৃষি
  9. খেলা ধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. টেক রিলেট
  13. দুর্ঘটনার খবর
  14. ধর্ম ইসলামিক
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

সংস্কার কাজ স্থগিত থাকায় ভোগান্তির শিকার দক্ষিণখানের শিক্ষার্থী-রোগী-ব্যবসায়ীরা

DSF NEWS
DSF NEWS
জুন ১৬, ২০২৬ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

শোয়েব হোসেন (ঢাকা)ঃ রাজধানীর উত্তরা দক্ষিণখান থানাধীন কেসি স্কুল এন্ড কলেজ রোড, প্রেম বাগান এলাকায় সড়ক সংস্কার কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো এলাকাবাসী। সংস্কার কাজ দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকায় বৃষ্টি হলেই সড়কটি কাদা-পানিতে পরিণত হচ্ছে। এতে শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, রাস্তাটি খুঁড়ে রাখা অবস্থায় থাকায় সামান্য বৃষ্টিতেই চলাচল অনুপযোগী হয়ে পড়ে। ফলে কেসি স্কুল এন্ড কলেজসহ আশপাশের মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত ছাত্র-ছাত্রী প্রতিদিন কাদা মাড়িয়ে ক্লাসে যেতে বাধ্য হচ্ছে। একই সঙ্গে অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে এবং কর্মজীবী মানুষের অফিসে যেতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এলাকার ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন রাস্তা খোঁড়া থাকায় ক্রেতারা দোকানে আসতে পারছেন না। ফলে তাদের ব্যবসা-বাণিজ্য প্রায় বন্ধ হয়ে গেছে। শিশু, বৃদ্ধ ও নারীদের চলাচল একেবারেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে অভিযোগ করেন তারা।

ভোগান্তির বিষয়ে এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন অবিলম্বে সড়ক সংস্কার কাজ শেষ করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।