মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি: তরুণ শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কৃতি সন্তান সমাজসেবক মো: আফজাল বিন আকরাম ৯ নং কুড়িকাহনীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ঘোষণা করেছেন।
তিনি বলেন, “মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলা, বৈষম্যহীন, সততা, ন্যায় ও ইনসাফভিত্তিক আধুনিক ডিজিটাল ও পরিকল্পিত ইউনিয়ন প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য।”
দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের সেবায় নিয়োজিত এই তরুণ ইউনিয়নবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
তিনি আধুনিক প্রযুক্তির ব্যবহার করে স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, নারী ও শিশুসহ সকলের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং উন্নয়নমূলক কাজকে অগ্রাধিকার দিয়ে এগিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
আফজাল বিন আকরাম ইউনিয়নবাসীর উদ্দেশে বলেন, “আমি আপনাদের সন্তান, আপনাদেরই একজন। আপনাদের সহযোগিতা, সমর্থন ও দোয়া নিয়ে আমরা একসাথে একটি মডেল ইউনিয়ন গড়ে তুলতে চাই।”
স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, তরুণ ও প্রাণবন্ত নেতৃত্বের মাধ্যমে কুড়িকাহনীয়া ইউনিয়ন নতুন দিগন্তে পৌঁছাতে পারবে।
সকলের পরিচিত এই সমাজসেবককে চেয়ারম্যান পদে বিজয়ী করতে আপনাদের অকুণ্ঠ সমর্থন ও দোয়া কামনা করছেন জনাব মো: আফজাল বিন আকরাম।

