আজকের সর্বশেষ সবখবর

ঈদ-উল আযহার উপলক্ষে শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুহেল মিয়া।

DSF NEWS
DSF NEWS
May 25, 2026 10:43 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তাহিরপুর উপজেলা ও শ্রীপুর উত্তর ইউনিয়নসহ ৭নং ওয়ার্ড বাসীকে পবিত্র ঈদ-উল-আযহার ঈদ শুভেচ্ছা জানিয়েছেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি,শ্রীপুর উত্তর ইউনিয়নের(৭নং ওয়ার্ডের একজন ত্যাগী ও পরীক্ষিত সৈনিক মোঃ সুহেল মিয়া।

মোঃ সুহেল মিয়া,পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে শ্রীপুর উত্তর ইউনিয়নের সর্বস্তরের মানুষকে গণমাধ্যমে দেওয়া এক বাণীতে তিনি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

মোঃ সুহেল মিয়া,তিনি আরও বলেন,’বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আযহার আমাদের মাঝে সমাগত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শ্রীপুর উত্তর ইউনিয়ন ও ৭নং ওয়ার্ড বাসীসহ সকল মুসলিম ভাইবোনদের আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।’

তিনি বলেন,পবিত্র আল-কোরআন ও হাদিসে বর্ণিত আছে যে।
মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.)কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য,অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন,তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তারই নিদর্শনস্বরূপ আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানী করি।এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন।

মোঃ সুহেল মিয়া,আরো বলেছেন,পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক এ প্রত্যাশা সবার প্রতি রইলো।

আসুন দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মন থেকে সকল হিংসা বিদ্বেষ অহংকার ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি সুখী সুন্দর জীবন গড়ি।

পরিশেষে: তিনি শ্রীপুর উত্তর ইউনিয়নসহ ৭নং ওয়ার্ডের সকল মানুষের সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও নেক হায়াত কামনা করেন।

আমাদের ফেইজবুক পেইজ

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

আরও পড়ুন: তাহিরপুরে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি।

আরও পড়ুন: প্লাস্টিক ও পলিথিন দূষণ বন্ধ করি সুন্দরবন রক্ষা করি প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।