DSF NEWS
ঢাকাশুক্রবার , ৫ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. ক‌মি‌টি
  8. কৃষি
  9. খেলা ধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. টেক রিলেট
  13. দুর্ঘটনার খবর
  14. ধর্ম ইসলামিক
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

দাকোপে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

DSF NEWS
DSF NEWS
জুন ৫, ২০২৬ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনা: ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা জেজেএস ও উত্তরণের সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।প্রতিবছর ৫ জুন জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP) কর্তৃক বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রথমে দাকোপ উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পরে উপজেলা চত্বরে বিভিন্ন জাতের ফলের গাছ রোপণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন মিঠুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনজিও প্রতিনিধি একে এম জাহিদুল ইসলাম, আঃ রাজ্জাক, মোঃ মোশারেফ হোসেন, রতন কুমার দাস, মোঃ ইমরান, ভারতি গুহ, ইউরিদা আফরিন, মুন্না ইসলাম, বিপ্লব সানা, ইমাম রব্বানী রাফি সহ বিভিন্ন জিও এনজিও প্রতিনিধি গন ও সুশীল সমাজের প্রতিনিধি গন এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।