মোঃ শামীম হোসেন – খুলনাঃ প্লাস্টিক ও পলিথিন দূষণ বন্ধ করি সুন্দরবন রক্ষা করি প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রূপান্তর কর্তৃক শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভার আয়োজন করা হয়। খুলনার দাকোপের বানিশান্তা ইউনিয়নে ১০ মে রবিবার সকাল ১০ টা ৩০ মিনিটে এলাকার বিভিন্ন পেশার মানুষের অংশ গ্রহনের মধ্যে দিয়ে এই সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ইয়ুথ ফর সুন্দরবন গ্রুপের সভাপতি গিরিশ চন্দ্র রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীম হোসেন, জি,টি মঙ্গল হাই স্কুলের প্রধান শিক্ষক সুকল্যান রায়, বানিশান্তা ১ নং ইউপি সদস্য বিভাশ রায়। রূপান্তর প্রতিনিধি বিপাশা রায়। এছাড়াও বিভিন্ন এনজিও প্রতিনিধি, বনজীবি,গৃহিণী, মৎসজীবি উক্ত সভায় উপস্থিত ছিলেন। তারা প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকারক দিক সম্পর্কে মূল্যবান মতামত পেশ করেন এবং প্লাস্টিক ও পলিথিন দূষণ রোধে সুন্দরবন রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ হন।

