আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইগাতী উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ গোলাম নূর ঈদুল আজহা উপলক্ষে সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন

DSF NEWS
DSF NEWS
May 24, 2026 5:28 pm
Link Copied!

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:প্রিয় ঝিনাইগাতী উপজেলার সর্বস্তরের জনগণ, গণঅধিকার পরিষদের নেতৃত্ববৃন্দ, সম্মানিত এলাকাবাসী ও ভাই-বোনেরা,পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি গোলাম নূর আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ঈদের মোবারকবাদ।

আল্লাহ তা’আলা যেন আমাদের সকলের কুরবানি কবুল করেন, হৃদয়ে বয়ে আনেন অফুরন্ত শান্তি, আনন্দ ও বরকত। ঈদের এই পবিত্র দিনে যেন ঝিনাইগাতীর সর্বস্তরের মানুষের মাঝে আরও দৃঢ় হয় ভ্রাতৃত্ব, সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক বন্ধন।
আপনাদের সকলের সুখ, শান্তি, সুস্থতা ও কল্যাণ কামনা করছি।

আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের অসীম ভালোবাসা ও সমর্থনে, আমি গোলাম নূর আনুষ্ঠানিকভাবে ঝিনাইগাতী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করছি।
আমার অঙ্গীকার:
ঝিনাইগাতীর সর্বস্তরের মানুষের সেবা করা
যুবসমাজের কর্মসংস্থান ও উন্নয়ন
নারী-শিশু-প্রতিবন্ধীদের কল্যাণ
স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়নমূলক রাজনীতি
গ্রাম থেকে উপজেলা — সকলের সমান সুযোগ
আপনাদের দোয়া, সমর্থন ও পরামর্শ নিয়ে আমি এগিয়ে যেতে চাই। ইনশাআল্লাহ, একসাথে ঝিনাইগাতীকে গড়ে তুলবো একটি আধুনিক, সমৃদ্ধ ও মডেল উপজেলা হিসেবে।
আপনাদের সেবায় নিয়োজিত থাকতে চাই
ভোট ও সমর্থন প্রত্যাশা করছি।

আমাদের ফেইজবুক পেইজ

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

আরও পড়ুন: জগন্নাথপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন মহিউদ্দিন বাবলু

আরও পড়ুন: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পরিচ্ছন্নতা ও সবুজায়নে গাজীপুর সিটির জোরালো কার্যক্রম, বদলে যাচ্ছে সড়কের চিত্র

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।