DSF NEWS
ঢাকাশনিবার , ৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. ক‌মি‌টি
  8. কৃষি
  9. খেলা ধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. টেক রিলেট
  13. দুর্ঘটনার খবর
  14. ধর্ম ইসলামিক
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন মহিউদ্দিন বাবলু

DSF NEWS
DSF NEWS
মে ৯, ২০২৬ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

ইফতিয়াজ সুমন, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাইল গাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছেন জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং সিলেট জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য ও সিলেট মহানগর যুবদলের
সাবেক যুগ্ম আহ্বায়ক মহিউদ্দীন বাবলু।শুক্রবার (৮ মে) দুপুরে পাইল গাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামে এই হুইল চেয়ার বিতরণ সম্পন্ন হয়।

এসময় উপস্থিত ছিলেন মীরপুর ৯নং ওয়ার্ডের মেম্বার
মোঃ নেওয়ার হোসেন ও ৩নং মীরপুর ইউনিয়ন বিএনপির নেতা, মোঃ আরজদ আলী মোঃ চুনু মিয়া, মোঃ মাখন মিয়াসহ ৩নং মীরপুর ইউনিয়ন যুবদল নেতা মো: কাজল মিয়া ও ৩নং মীরপুর ইউনিয়ন ছাত্রদল নেতা- মোঃ জাকির হোসেন, মোঃ জাহিদুল খাঁন, মোঃ সুহেল মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে পাইল গাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামে অসহায় ও প্রতিবন্ধী কয়েক জনকে হুইল চেয়ার উপহার দেওয়া হয়।

মহিউদ্দীন বাবলু অনুষ্ঠানে বলেন, “প্রতিবন্ধীরা দেশের ও পরিবারের বোঝা নয়, তারা দেশের সম্পদ। তাদের সঠিকভাবে পরিচর্যা করলে তারা দেশের উপকারে আসবে। প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো একটি নৈতিক ও সামাজিক দায়িত্ব। এই ধরনের কার্যক্রম শুধু তাদের সহায়তা নয়, বরং সমাজে ন্যায্য ও মানবিক মূল্যবোধ প্রচারের সুযোগও তৈরি করে। তিনি আরও বলেন, প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার বিতরণ একটি ছোট প্রয়াস হলেও তা তাদের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে। আমরা চাই, সরকারের পাশাপাশি রাজনৈতিক নেতারা ব্যক্তিগত উদ্যোগেও প্রতিবন্ধীদের পাশে দাঁড়ান।”

ছেলের জন্য হুইল চেয়ার পেয়ে তিনি বলেন, “অনেক দিন ধরে আমার ছেলেকে নিয়ে কষ্ট করছিলাম। এতদিনে একটা হুইল চেয়ার পাইছি আমি খুব খুশি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।