DSF NEWS
ঢাকাSunday , 24 May 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. খেলা ধুলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কেসিসি’র পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে অনুদানের চেক প্রদান

DSF NEWS
DSF NEWS
May 24, 2026 11:21 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনাঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে অনুদানের চেক প্রদান ২৪ মে (রবিবার) কেসিসি’র শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে প্রশাসক বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা কেসিসি’র মূল কারিগর। অনেক চ্যালেঞ্জ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।

কেসিসি এলাকার রাস্তাগুলো ভবিষ্যতে দুই বেলা ঝাড়– দেওয়ার পরিকল্পনা রয়েছে। কোরবানিতে নগরবাসীর সুবির্ধাথে নগরীর একশত ৪০টি স্থানে পশু কোরবানির স্থান নির্ধারণ করা হয়েছে। ড্রেনে কোন বর্জ্য ও রক্ত না ফেলে, নির্দিষ্ট স্থানে কোরবানির বর্জ্য রাখতে হবে। তিনি বলেন, পবিত্র ঈদ-উল-আযহাকালে সকল কর্মকর্তা-কর্মচারীসহ পরিচ্ছন্নতাকর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। দুপুর থেকে রাত ১০টায় মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের চেষ্টা করা হবে। ইতোমধ্যে ব্লিচিং পাউডার ও বর্জ্য রাখার বস্তা বিভিন্ন ওয়ার্ডে পৌঁছে গেছে।

একটি গ্রীণ ও ক্লিন শহর উপহার দিতে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সচিব মোঃ রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, কঞ্জারভেন্সি অফিসার আনিসুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, বাজার কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদারসহ কেসিসির বিভিন্ন শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রশাসক খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডের সাতশত ২৮জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে পাঁচ হাজার টাকা করে মোট ৩৬ লাখ ৪০ হাজার টাকার চেক বিতরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।