DSF NEWS
ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. ক‌মি‌টি
  8. কৃষি
  9. খেলা ধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. টেক রিলেট
  13. দুর্ঘটনার খবর
  14. ধর্ম ইসলামিক
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

সিএমপি স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান

DSF NEWS
DSF NEWS
মে ১৯, ২০২৬ ১২:৫১ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি পরিচালিত আইজিপি শিক্ষাবৃত্তি কার্যক্রমের আওতায় সিএমপি স্কুল অ্যান্ড কলেজের নির্বাচিত কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

সোমবার (১৮ মে ২০২৬ খ্রি.) বিকেল ৪টা ৩০ মিনিটে দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী।

এসময় সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী ২০ জন কৃতি শিক্ষার্থীর হাতে তাদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ রইছ উদ্দিন, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মোঃ গোলাম রুহুল কুদ্দুস, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) শ্রীমা চাকমাসহ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাবৃন্দ, পরিচালক, সিএমপি স্কুল অ্যান্ড কলেজ, কৃতি শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে শিক্ষাবৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষায় আরও উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক অবদান রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।