শফিকুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার টগার হাওরে পানির নিচে ডুবে থাকা একটি নলকূপ থেকে হঠাৎ করে উচ্চচাপে কাদামিশ্রিত গ্যাসের মতো পদার্থ বের হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৮ মে) দুপুরে উপজেলার রায়পুর গ্রামের পূর্ব টগার হাওরে এ ঘটনা ঘটে। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে।
স্থানীয় সূত্র ও উপজেলা প্রশাসন জানায়, বোরো ধান কাটা শেষ হওয়ায় টগার হাওর বর্তমানে পানিতে পূর্ণ। এ সময় হাওরের পানির নিচে থাকা একটি পুরোনো নলকূপ থেকে হঠাৎ করেই কাদাজলসহ বুদবুদের আকারে গ্যাসের মতো পদার্থ বের হতে দেখা যায়।
ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা সেখানে ভিড় করেন। অনেকে এটিকে প্রাকৃতিক গ্যাসের নির্গমন বলে ধারণা করছেন।
পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজ্জামেল হক জানান, রায়পুর ও আশপাশের এলাকায় আগে থেকেই গ্যাসের অস্তিত্বের কথা শোনা যায়। দুপুরে হাওরের ওই ডুবন্ত নলকূপ থেকে গ্যাসের মতো পদার্থ বের হওয়ার খবর পেয়ে তিনিও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কিছু সময় পর নির্গমন বন্ধ হয়ে যায়।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন, বিষয়টি সম্পর্কে বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি। তবে এটি আসলে গ্যাস কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বিষয়টি যাচাই করা

