DSF NEWS
ঢাকা Monday, 18 May 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঈদের আনন্দে স্বস্তির ছোঁয়া: নিয়ামতপুরে ৪৩৫৬ দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

DSF NEWS
DSF NEWS
May 18, 2026 3:55 pm
Link Copied!

নওগাঁ জেলা প্রতিনিধি: মো: মাসুদ রানা মিশুঃ পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় দুস্থ, অসহায় ও অতিদরিদ্র পরিবারের মাঝে সরকারি ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ঈদের আগে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিতে ৪নং নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

১৮ ও ১৯ মে দুই দিনব্যাপী ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কার্যক্রমের আওতায় ৪৩৫৬ জন উপকারভোগীর মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। সকাল থেকেই ইউনিয়ন পরিষদ চত্বরে উপকারভোগীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। অনেকেই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে চাল গ্রহণ করেন।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ঈদ উপলক্ষে এ বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচি পরিচালিত হচ্ছে। মূলত নিম্ন আয়ের পরিবারগুলো যেন ঈদের সময় কিছুটা স্বস্তিতে থাকতে পারে, সেই লক্ষ্যেই সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তা মোসা: মুর্শীদা খাতুন, সমাজসেবা অফিসের কর্মকর্তা সাদেকুল রহমান মন্ডল, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা রাজু আহমেদসহ ইউনিয়ন পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান মো: নুরুল ইসলাম রতন। তারা সার্বিক কার্যক্রম তদারকি করেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বিতরণ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

উপকারভোগীরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে ঈদের আগে সরকারের এই সহায়তা তাদের জন্য অনেক বড় প্রাপ্তি। তারা বলেন, “১০ কেজি চাল আমাদের পরিবারের জন্য অনেক উপকারে আসবে। অন্তত ঈদের সময় সন্তানদের নিয়ে কিছুটা স্বস্তিতে থাকতে পারবো।” একই সঙ্গে তারা বর্তমান সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

স্থানীয়রা মনে করছেন, সরকারের এ ধরনের মানবিক সহায়তা কর্মসূচি নিম্ন আয়ের মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।