DSF NEWS
ঢাকা Monday, 11 May 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ মহাদেবপুর ষড়যন্ত্রের শিকার মেসার্স সরকার এন্ড সন্স ইট ভাটা

DSF NEWS
DSF NEWS
May 11, 2026 11:15 am
Link Copied!

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ মহাদেবপুর উপজেলা মেসার্স সরকার এন্ড সন্স ইট ভাটার মালিক ইব্রাহিম সরকার৷আক্ষেপ করে বলেন,আমার বয়স প্রায় ৭৫ বছর, দীর্ঘ-৩৫ বছর যাবৎ অত্র খেজুর ইউপির রায়পুরা গ্রামে সুনামের সহিত ইটভাটা পরিচালনা করে আসছি ৷ জ্ঞানত কারো কোন রূপ ক্ষতি বা অন্যায় করিনি ৷ আমার ইটভাটা সংলগ্ন আরো একটি ইটভাটা দীর্ঘদিন যাবৎ পরিচালিত হয়ে আসছে I

কিন্তু হঠাৎ একটি কুচক্রীমহল আমার ভাটার বিরুদ্ধে মানববন্ধন করে ৷ তারা দাবি করে,আমার ইট ভাঁটার কারণে তাদের নাকি ডাব গাছে পানি থাকে না ধানের ফলন হয়না, বাদাম গাছের পাতা শুকিয়ে যায় ইত্যাদি ইত্যাদি ৷ আসলে আমি ভিলেজ পলিটিক্স এর শিকার ৷

আমার ভাটা সংলগ্ন আমার পরিবারের প্রায় ৫০ বিঘা জমিতে ধান চাষ করেছি ফলনও ভালো তবে, আবহাওয়ার কারণে কিছু ধান এমনিতেই পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে ৷ পক্ষান্তরে, যারা ধান বা ফসল নষ্টের কথা বলছে তাদের জমি আমার ইটভাটা থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত । প্রশ্ন হল ভাটা তো ৩০ থেকে ৩৫ বছর যাবত পরিচালিত হচ্ছে, ফসল নষ্ট হলে তো ৩০ থেকে ৩৫ বছর আগেই অভিযোগ আসতো ৷ সবচেয়ে বড় কথা যাদের ক্ষতি হয়েছে দাবি করছে তারা কখনো আমাকে বিষয়টি জানায়নি কারণ জানাইলে আমি সত্যটা হয়তোবা জেনে যেতাম ৷

সর্বোপরি আমি কৃষক পরিবারের সন্তান আমি কৃষকদের দুঃখ কষ্ট ভালোভাবে জানি ও বুঝি তাই কোন কৃষক ক্ষতিগ্রস্ত হলে আমি অবশ্যই সেটি আমার বিবেক থেকে দেখব ইনশাল্লাহ ।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।